1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরায় ১১ জেলে আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরা সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরায় ১১ জেলে আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১৩১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে দুই স্থান থেকে ১১ জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোরে তাদেরকে আটক করে পশ্চিম বন বিভাগ।
পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান আহমেদ জানান, দোবেকি বন টহল ফাঁড়ি এলাকার ভাইটব খাল থেকে অবৈধ উপায়ে ফাঁস জাল, কল জাল, খালপাটা জাল দিয়ে সুন্দরবনের প্রবেশ ও মাছ ধরায় সাত জনকে আটক করা হয়।
আটককৃতরা খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। তারা হলেন—জাহিদুল মোল্লা (৩৮), আজিজুল ইসলাম (২৪), কামরুল ইসলাম (৪২), কবির হোসেন (৪৫), শাজাহান সানা (৩৩), শরিফুল ইসলাম (২৮) ও এনামুল মোল্লা (২৮)।
সুলতান আহমেদ জানান, একইভাবে পৃথক অভিযানে রায়মঙ্গল নদী সংযুক্ত ছায়া নদীর মুখ থেকে অবৈধ পন্থায় মাছ কাঁকড়া আহরণের সময় আরও চার জনকে আটক করা হয়। আটককৃতরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা। তারা হলেন কালিঞ্চি গ্রামের আব্দুল জলিল, রাশিদুল ইসলাম, তাপস গাইন ও সোরা গ্রামের জহুর আলী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd