কালিগঞ্জে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে দুই ব্যক্তিকে আটক, বিজিবির ভূমিকা নিয়ে স্বজনদের প্রশ্ন

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে মানব পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বাড়ি থেকে মুঠোফোনে যোগাযোগ করে ডেকে নিয়ে আটকের ঘটনায় বিজিবির ভূমিকা ও আটকের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আটক ব্যক্তিদের স্বজনরা। এ ঘটনায় এলাকায় আলোচনা- সমালোচনার সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পৃথকভাবে নিজ নিজ বাড়ি থেকে মুঠোফোনে […]

পড়ুন :

সাংবাদিকের ওপর হামলা: তুহিনসহ ৩ আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জে দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিবেদন ফেরদৌস আহমেদ ও তাঁর স্বজনদের ওপর নৃশংস হামলার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলায় প্রধান অভিযুক্তসহ তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। কালিগঞ্জ থানার মামলা জি.আর. ১৯৯/২৬, সূত্রে জানা যায়, বুধবার ২৮ অক্টোবর মামলার এজাহারভুক্ত তিন আসামি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। উভয় […]

পড়ুন :

কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

জি এম রাজু আহমেদ কালিগঞ্জ : সাতক্ষীরার কালিগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ জগবন্ধু দাস ও তাঁর স্ত্রী সুচিত্রা দাসকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তাঁদের আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, চাঁচাই গ্রামে জগবন্ধু দাস ও তাঁর স্ত্রী সুচিত্রা […]

পড়ুন :

কালিগঞ্জে মৎস্য ঘেরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

কালিগঞ্জ প্রতিনিধি:  মৎস্য ঘেরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থী মামা ও ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আবু বক্কর শেখের মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো, সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে ও চন্ডিতলা কেজি স্কুলের প্লে শ্রেণির ছাত্র আব্দুল্লাহ (৭) এবং […]

পড়ুন :

কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা বিষ সেবন করে জেহের আলী গাজী (৫৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেহের আলী কালিগঞ্জ উপজেলার উচ্ছেপাড়া গ্রামের মৃত মীর আলী গাজীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে রতনপুর এলাকার একটি […]

পড়ুন :

কালিগঞ্জে বিএনপি নেতা ‘ছোট বাবু’ স্থায়ীভাবে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী ওরফে ‘ছোট বাবু’কে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে সাতক্ষীরা জেলা বিএনপি। সোমবার (১৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা বিএনপির প্যাডে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি সৈয়দ হেমায়েত আলীর উদ্দেশে দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, হেমায়েত […]

পড়ুন :

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেবের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কালিগঞ্জ পোস্ট অফিস মোড় এলাকায় অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে […]

পড়ুন :

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের শোক

জি এম রাজু আহমেদ কালিগঞ্জ থেকে: সাতক্ষীরা থেকে প্রকাশিত ‘দৈনিক পত্রদূত’ পত্রিকার নিজস্ব প্রতিনিধি প্রবীণ সাংবাদিক আব্দুল আলিম এর মৃত্যুতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে। এক শোকবিবৃতিতে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক […]

পড়ুন :

কালিগঞ্জের কালিন্দী নৌ সীমান্তে পুশ-ইনের বিএসএফের চেষ্টা বিজিবির দৃঢ়তায় ব্যর্থ

জি এম রাজু আহমেদ কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিকূল আবহাওয়ার মধ্যে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। শুক্রবার কালিগঞ্জের সীমান্ত নদী কালিন্দীতে এ ঘটনা ঘটে। নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ জানান, বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে কালিন্দী নদীর বাঁশঝাড়িয়া এলাকায় স্পিড বোটে অজ্ঞাত ১০-১২ জন […]

পড়ুন :

কালিগঞ্জের ফতেপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক পথচারীর চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের গাইনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহাদেব সরদার (৪৫) ফতেপুর গ্রামের লক্ষ্মীপদ সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টা ৪৫ […]

পড়ুন :