সাতক্ষীরার ভালুকা চাঁদপুরে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু


আবু সাঈদ ভ্রাম্যমান প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুরে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইও হার্ট এট্যাকে মারা গেছে বলে খবর পাওয়া গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ভালুকা চাঁদপুর সাত্তারের মোড় সংলগ্ন এলাকায় ছোট ভাই আব্দুল গফুরের মৃত্যুর খবর শুনে বড় ভাই আব্দুল করিম স্ট্রোক করে এবং মারা যায়। দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত আবুল কাশেমের ছোট ছেলে আব্দুল গফুর(৫৩) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্য বরন করেন। এখবর বাড়িতে পৌছালে বড় ভাই আব্দুল করিম মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ছোট ভাইয়ের মৃত্য শোক সহ্য করতে না পেরে স্ট্রোক জনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন বড় ভাই আব্দুল করিম (৫৬)। আপন সহোদর দু’ভাইয়ের মৃত্যতে এলাকার আকাশ বাতাস ভারি হয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয শিক্ষক আবু ওয়াহিদ বাবলু দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ এর প্রতিনিধিকে বলেন, এমন ঘটনা বেদনাদায়ক পবিত্র রমজান মাসে দুই ভাইয়ের এমন মৃত্যুতে এলাকাবাসী শোকাহত। আজ বাদ আছর জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *