1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
চুল পড়া কমাতে রসুন তেলের দারুণ চমক, জানুন বানানোর উপায় - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

চুল পড়া কমাতে রসুন তেলের দারুণ চমক, জানুন বানানোর উপায়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৮ সংবাদটি পড়া হয়েছে

স্বাস্থ্য ডেস্ক: চুল যেন বড্ড অবাধ্য হয়ে উঠেছে। মাথায় কিছুতেই থাকতে চাইছে না। মাথা ছাড়া ঘরের সবখানেই মিলছে চুলের দেখা। যেন ঝরে পড়ার প্রতিযোগিতায় নেমেছে তারা— চুল নিয়ে এমন হতাশা রয়েছে অনেকেরই। খুশকি, চুল পড়া, মাথার ত্বকের নানা সংক্রমণ দূর করতে অনেকেই ভরসা রাখেন পেঁয়াজের রসে। খুশকি কমাতে সাহায্য করে আদার রসও। তবে চুল পড়া কমানোর চিন্তা যদি করেন, সেক্ষেত্রে এই দুটি উপাদানের চেয়েও বেশি কাজ করে রসুন।
তবে কেবল রসুন শুধু খেলেই হবে না, মাথায় মাখতেও হবে। রসুনে আছে সালফার, অ্যালিসিন, সেলেনিয়াম এবং ফ্ল্যাভোনয়েডস। এগুলো চুলের গোড়ায় পুষ্টি জোগায়। পাশাপাশি মাথার ত্বকের সংক্রমণ নিয়ন্ত্রণ করে।
বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, চুল উঠে মাথা ফাঁকা হয়ে যাওয়া অংশে বেশ কিছু দিন রসুনের নির্যাস দিয়ে তৈরি জেল লাগানোর পর সেখানে নতুন চুল গজিয়েছে। নতুন চুল গজানো থেকে খুশকি তাড়ানো— সবকিছুতেই দারুণ কাজ করে রসুন। বাজার থেকে জেল না কিনে বাড়িতেও তৈরি করতে পারেন রসুন তেল। কীভাবে? চলুন জানা যাক-
কীভাবে তৈরি করবেন রসুন তেল? কয়েক কোয়া রসুন থেঁতো করে বা বেটে নিন। কড়াইয়ে রসুন দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করুন। এবার কড়াইতে আধ কাপ নারকেল তেল বা অলিভ অয়েল মেশান। মৃদু আঁচে মিনিট পাঁচেক ফুটিয়ে নিন। এরপর গ্যাস বন্ধ করে রেখে দিন। ঠান্ডা হলে কাঁচের শিশিতে ভরে রেখে দিন। মাঝেমধ্যে রোদে রাখতে পারেন।
কীভাবে ব্যবহার করবেন রসুন তেল? গোসলের আধা ঘণ্টা আগে মাথার ত্বকে ভালো করে মাখুন রসুনের তেল। এরপর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’-তিন বার এই তেল ব্যবহার করলেই মাথার ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd