1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের ঝুকিপূর্ণ গাছ জরুরী অপসারণের দাবি - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের ঝুকিপূর্ণ গাছ জরুরী অপসারণের দাবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১৯১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের ঝুকিপূর্ণ একটি গাছের ডাল রাতের আধারে আকস্মিক ভেঙে পড়েছে। এঘটনায় সেখানে অধিকাংশ ঝুকিপূর্ণ গাছ ও গাছের মরা ডাল এখন রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের সহ স্থানীয়দের মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে। দলিল লেখকরা বলছেন, দীর্ঘদিন রেজিস্ট্রি অফিসের সীমানার ভিতরে ঝুকিপূর্ণ বেশ কিছু গাছ ও ওই সব গাছের ঝুকিপূর্ণ ডালপালা থাকলেও কর্তৃপক্ষের নজর সেখানে পড়ে না। প্রায় সময় বিভিন্ন গাছের ডালপালা ভেঙেপড়ায় দলিল লেখকদের সেরেস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি ঝুকিপূর্ণ একটি গাছের ডাল ভেঙে দলিল লেখকদের সেরেস্তা ভেঙে চুর্ণ-বিচুর্ণ হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন দলিল লেখক আব্দুর রহমান, রফিকুল ইসলাম দিপু ও আব্দুল গফ্ফার। তাদের দাবি একাধিকবার বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও কোন ফল হয়নি।
তবে এ বিষয়ে সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির কার্যনির্বাহী সদস্য মো. হাফিজুর রহমান জানান, ‘সম্প্রতি সদর সাব রেজিস্ট্রি অফিসের সীমানা প্রাচীরের ধারের একটি ঝুিকপূর্ণ গাছের ডাল ভেঙে কয়েকজন দলিল লেখকদের সেরেস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিদ্যুতের তার ছিড়ে গেছে। তিনি আরও জানান, ঘটনাটা রাতে ঘটার কারণে সেরেস্তার ক্ষতি হলেও কোন মানুষ আঘাত পায়নি। তবে এটা যদি দিনের বেলায় হতো তাহলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারতো’। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শেখ আজাদ হোসেন জানান, ‘সেদিনের দুর্ঘটনা আমাদের পূর্ব সতর্কতা বলে আমি মনে করি। রেজিস্ট্রি অফিসের সীমানা ঘেষে সকল ঝুকিপূর্ণ গাছ ও ডালপালা অপসারণের জন্য জেলা রেজিস্ট্রার মহোদয়কে জানিয়েছি। তিনি আমাদের সমাধানের ব্যাপারে আশ^স্ত করেছেন’।
সাধারণ সম্পাদক দাবি জানান, ‘ঝুকিপূর্ণ গাছ ও ডালপালা জরুরী অপসারণ করে রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজটি দ্রুত বাস্তবায়ন করা হোক’।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার মো. আব্দুল হাফিজ বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঝুকিপূর্ণ গাছগুলো অপসারণের জন্য আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি খুব দ্রুত ঝুকিপূর্ণ গাছ ও ডালপালা অপসারণ করা হবে’।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd