1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
টিকা না নেওয়া মানুষেরা ‘ভ্যারিয়েন্ট কারখানা’, বিশেষজ্ঞদের হুঁশিয়ারি - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

টিকা না নেওয়া মানুষেরা ‘ভ্যারিয়েন্ট কারখানা’, বিশেষজ্ঞদের হুঁশিয়ারি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৯৮ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের টিকা না নেওয়া মানুষেরা শুধু যে নিজের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছেন তা নয়, করোনায় আক্রান্ত হলে তারা সবার জন্যই ঝুঁকি হয়ে যান। কারণ করোনাভাইরাস ভ্যারিয়েন্টের জন্ম হয় শুধু আক্রান্ত ব্যক্তির শরীরেই। যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞরা এমনটাই দাবি করেছেন। ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের সংক্রামক রোগ শাখার অধ্যাপক উইলিয়াম শ্যাফনার শুক্রবার সিএনএনকে বলেন, টিকা না নেওয়া মানুষেরা ভ্যারিয়েন্ট কারখানা। টিকা না নেওয়া যত বেশি মানুষ থাকবেন ভাইরাসের বংশবৃদ্ধির সুযোগ তত বাড়বে।
তিনি আরও বলেন, যখন বংশবৃদ্ধি ঘটে তখন ধরনও পাল্টায়। এই প্রক্রিয়ায় এমন ভ্যারিয়েন্ট চলে আসতে পারে যা এখনকার সবগুলোর চেয়ে বেশি ভয়ঙ্কর। সব ভাইরাসও ধরন পাল্টায়। শুধু করোনাভাইরাসই ধরন পাল্টাচ্ছে এমন না। এটিও বদলাচ্ছে এবং খাপ খাইয়ে নিচ্ছে। বেশিরভাগ পরিবর্তন তেমন গুরুত্বপূর্ণ। অনেক সময় এতে ভাইরাস দুর্বলও হয়ে পড়ে। কিন্তু কখনও ভাইরাসের মিউটেশন তাকে সুবিধা দেয়, আগের চেয়ে বেশি সংক্রামক বা কার্যকরভাবে প্রতিলিপি তৈরি কিংবা হোস্টকে ভয়াবহভাবে আক্রান্ত করতে পারে।
এমন সুবিধা পাওয়া ভাইরাস অন্য ধরনগুলোকে পেছনে ফেলে বেশিরভাগ মানুষকে আক্রান্ত করে। কোনও আক্রান্ত ব্যক্তি দ্বারা অন্যকে সংক্রমিত করেন তখন তার দেহ মিউট্যান্ট সংস্করণও যায়। যখন ভাইরাসের কোনও মিউট্যান্ট এমন সাফল্য পর্যাপ্ত পরিমাণে পায় তখন তা ভ্যারিয়েন্টে পরিণত হয়। কিন্তু এটিকে প্রতিলিপি তৈরি করতে হয়। আর এক্ষেত্রে টিকা না নেওয়া মানুষেরা সেই সুযোগ তৈরি করে দেন।
জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের মাইক্রোবায়োলজিস্ট ও ইমিউনোলজিস্ট অ্যান্ড্রিউ পেকোজ বলেন, ভাইরাসে যখন মিউটেশন হয় তখন আক্রান্ত ব্যক্তি জনসাধারণের মধ্যে তা ছড়াতে ভূমিকা রাখেন। প্রত্যেকবার ভাইরাসের পরিবর্তনের সময় আরও বেশি মিউটেশন যুক্ত হয়। এখন আমরা সেই ভাইরাস দেখতে পাচ্ছি যা আগেরচেয়ে অনেক দ্রুত কার্যকরভাবে ছড়াচ্ছে।
যেসব ভাইরাসে ছড়ায় না সেগুলো মিউট্যাট করতে পারে না। আলফা ভ্যারিয়েন্ট প্রথমে যুক্তরাজ্যে শনাক্ত হয়। দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় বেটা ভ্যারিয়েন্ট। ডেল্টা ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ভারতে। যুক্তরাষ্ট্রেও কয়েকটি ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এরমধ্যে এপসিলন ক্যালিফোর্নিয়ায় এবং ইটা নিউ ইয়র্কে।
পেসকজ বলেন, প্রত্যেকবার যখন জনগণের মধ্যে ভাইরাস ছড়ায় তখন সেখানে ইমিউনিটি অর্জনকারী, টিকা নেওয়া এবং টিকা না নেওয়া মানুষেরা থাকে। ফলে ভাইরাস ছড়ানোর সুযোগ থাকে।ইমিউনিটি অর্জন করা কোনও মানুষকে যদি ভাইরাস আক্রমণ করে তবে তা ব্যর্থ হতে পারে বা সফল হতে পারে অথবা হালকা কিংবা উপসর্গহীন সংক্রমণ ছড়াতে পারে। এক্ষেত্রে ইমিউন ব্যবস্থার প্রতিক্রিয়ায় প্রতিলিপি তৈরি করে।
বিষয়টি ব্যাংক ডাকাতের মতো যাকে ধরিয়ে দেওয়ার পোস্টার সর্বত্রই সাঁটানো রয়েছে। যে ভাইরাস যথেচ্ছভাবে পরিবর্তিত হতে পারে তা ইমিউন ব্যবস্থা কাছে কম দৃশ্যমান হবে। টিকা না নেওয়া মানুষেরা শুধু যে ছড়ানোর সুযোগ দিচ্ছেন তা নয়, এর ফলে ভাইরাস বদলানোরও সুযোগ পাচ্ছে। বোস্টন কলেজের পেডিয়াট্রিসিয়ান ও ইমিউনোলজিস্ট ড. ফিলিপি ল্যান্ড্রিগান বলেন, এজন্য একজন মানুষের দেহে ভাইরাসে একটি মিউটেশনই যথেষ্ট।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd