1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
৯১টি দেশের জাতীয় সংগীত মুখস্ত অমিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

৯১টি দেশের জাতীয় সংগীত মুখস্ত অমিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১০২ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সকল দেশের নাম, রাজধানী কিংবা মুদ্রার নাম মুখস্ত এমন মানুষের খবর হয়তো চোখে পড়েছে। এবার প্রায় ১০০টি দেশের জাতীয় সংগীত মুখস্ত এমন তরুণের খোঁজ মিলেছে। ৯১টি দেশের জাতীয় সংগীত মুখস্ত করেছে ভারতের এক তরুণ। অমিত মুল নামে এই তরুণ ভারতের গুজরাতের ভাদোদারার বাসিন্দা।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে এই তরুণ জানান যুক্তরাজ্য, আফগানিস্তান, পাকিস্তানসহ ৯১টি দেশের জাতীয় সংগীত তিনি গড়গড় করে বলে দিতে পারেন। খবরে বলা হয়, ১৮ বছর বয়সী এই তরুণ এখন ক্লাসিক্যাল মিউজিক শিখছেন। সংস্কৃত প্রবাদ ‘ভাসুধাভিয়া কুতুম্বাকাম’ অর্থাৎ ‘সমগ্র বিশ্ব একটি পরিবার’ নীতিতে বিশ্বাসী হয়ে তিনি ভারতসহ এতগুলো দেশের জাতীয় সংগীত মুখস্ত করেছেন।
কাতার সিরিয়া, থাইল্যান্ড ইয়েমেন নিউজিল্যান্ডসহ ৬৯টি দেশের জাতীয় সংগীত মুখস্ত বলতে পারার কারণে ইন্ডিয়া বুক অব রেকর্ডস গত মার্চ তাকে পুরস্কৃত করে। পরে তিনি আরও ২২টি দেশের জাতীয় সংগীত মুখস্ত করেন।
অমিত মুল বলেন, আমার পরিবারের সদস্যরা ক্লাসিক্যাল সংগীত অনুশীলন করে। আমার মা, দাদা-দাদি, এবং মামা পেশাদার ক্লাসিক্যাল শিল্পী। বর্তমানে তিনি কর্ণাটকী উচ্চাঙ্গ সংগীত (ভারতীয় উচ্চাঙ্গ শাস্ত্রীয় সংগীতের আদিতম রূপ) শিখছেন জানিয়ে বলেন, আগ্রহবশত বিভিন্ন দেশের সংগীত জানার জন্য আমি দেশগুলোর জাতীয় সংগীত মুখস্ত করা শুরু করি। এভাবেই আমি বিভিন্ন দেশের জাতীয় সংগীত মুখস্ত করেছি। এর জন্য তিনি বিভিন্ন পুরস্কার পাওয়ারও প্রত্যাশা করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd