1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৬ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ ভ্রাম্যমান প্রতিনিধি সাতক্ষীরা: সাতক্ষীরা জেলায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। আরফিন জুয়েল হোসেন-এর নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক বিশেষ অভিযানের ফলে জেলার প্রায় ৮০ শতাংশ এলাকা মাদক ও সন্ত্রাসমুক্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চিহ্নিত অপরাধীদের তালিকা প্রস্তুত করে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল জোরদার এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানোর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সাম্প্রতিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং সক্রিয় সন্ত্রাসী চক্রের সদস্যদের আইনের আওতায় আনা হয়েছে।
জেলাজুড়ে কঠোর অবস্থান নেওয়ায় অপরাধীদের আতঙ্কের নাম হয়ে উঠেছেন পুলিশ সুপার আরফিন জুয়েল হোসেন। তাঁর জিরো টলারেন্স নীতির কারণে অনেক অপরাধী আত্মগোপনে চলে গেছে বলে পুলিশ জানায়।
পুলিশ সুপার বলেন, “অপরাধ দমনে আমরা কোনো ধরনের আপস করবো না। সাতক্ষীরাকে সম্পূর্ণ মাদক ও সন্ত্রাসমুক্ত করাই আমাদের লক্ষ্য।”
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি বজায় রাখা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd