1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
৩৪টি ডিম দিয়েছে বাটাগুর বাসকা কচ্ছপ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

৩৪টি ডিম দিয়েছে বাটাগুর বাসকা কচ্ছপ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১৭৮ সংবাদটি পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে আবারও ডিম দিয়েছে মহাবিপন্ন প্রজাতির একটি বাটাগুর বাসকা কচ্ছপ। এ নিয়ে ৬ষ্ঠ বারের মতো করমজলে ডিম দিলো মহাবিপন্ন প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকা। সবগুলো ডিমই প্রাকৃতিক উপায়ে ইনকিউবেশন (বালুর মধ্যে রেখে) বাচ্চা ফুটানো হবে। আগামী ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে এসব ডিম থেকে বাচ্চা ফুটবে বলে জানিয়েছে বন বিভাগ। বর্তমানে করমজল প্রজনন কেন্দ্রে ৪৩৬টি মহাবিপন্ন প্রজাতির বাটাগুর বাসকা কচ্ছপ রয়েছে। সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির জানান, বাটাগুর বাসকা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এমনটি মনে করা হলেও ২০০৮ সালে নোয়াখালী ও বরিশালের বিভিন্ন নদ-নদীতে ৮টি বাটাগুর বাসকা পাওয়া যায়। এরপর মহাবিপন্ন প্রজাতির এই ৪টি বাটাগুর বাসকা কচ্ছপ নিয়ে সুন্দরবনে করমজল প্রজনন কেন্দ্রের যাত্রা শুরু হয় ২০১৪ সালে। মূলত মিহাবিপন্ন প্রজাতির বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপের বংশবিস্তার, প্রজনন, খাদ্যাভাস, আচরণ ও বিচরণক্ষেত্রসহ নানা বিষয়ে জানতে গবেষণার জন্যই বন বিভাগের পাশাপাশি এ প্রকল্পের সাথে রয়েছে অস্ট্রিয়ার জুভিয়েনা, আমেরিকার টিএসএ ও ঢাকার প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।
২০১৭ সাল থেকে প্রতিবছরই করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বাটাগুর বাসকা কচ্ছপের ডিম থেকে বাচ্চা জন্ম দেয়া শুরু করে। ২০১৭ সালে এই প্রজনন কেন্দ্রে দুটি বাটাগুর বাসকা কচ্ছপের ৬৩টি ডিম থেকে ৫৭টি বাচ্চা, ২০১৮ সালে দুটি কচ্ছপের ৪৬ ডিম থেকে ২১টি বাচ্চা, ২০১৯ সালে একটি কচ্ছপের ৩২টি ডিম থেকে ৩২টি বাচ্চা, ২০২০ সালের দুটি দুটি কচ্ছপের ৫৬টি ডিম থেকে ৫২টি বাচ্চা ও ২০২১ সালে ৪টি কচ্ছপ মোট ৯৬টি ডিম দেয়, যা থেকে ৭৯টি বাচ্চা জন্ম নেয়। বর্তমানে করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রে ৪৩৬টি বাটাগুর বাসকা কচ্ছপ রয়েছে। মুজিব শতবর্ষে সুন্দরবনের নদীতে ১২টি বাটাগুর বাসকা কচ্ছপ অবমুক্ত করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd