1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
২০ বছর পর কারামুক্ত জাপানের রেড আর্মির প্রতিষ্ঠাতা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

২০ বছর পর কারামুক্ত জাপানের রেড আর্মির প্রতিষ্ঠাতা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৪২ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ১৯৭৪ সালে ফ্রান্সের দূতাবাস অবরুদ্ধ করার অভিযোগে জাপানের সশস্ত্র গোষ্ঠী রেড আর্মির সহপ্রতিষ্ঠাতা ফুসাকো শিজেনেবুকে ২০ বছরের কারাদন্ড দেওয়া হয়। সেই সাজা ভোগ করে দুই দশক পর তিনি কারামুক্ত হলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০০০ সালে জাপানের ওসাকা শহর থেকে গ্রেফতার হন ফুসাকো শিজেনেবু। এর আগে কয়েক দশক ধরে আত্মগোপনে ছিলেন তিনি। জাপানে একসময় ত্রাস সৃষ্টিকারী ফুসাকো শিজেনেবুর রেড আর্মি বড় বড় সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে বিশ্বজুড়ে সমাজতান্ত্রিক বিপ্লব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ইসরায়েলের একটি বিমানবন্দরে প্রাণঘাতী একটি হামলা ছাড়াও মানুষকে জিম্মি ও অপহরণের একাধিক ঘটনার সঙ্গে জড়িত ছিল ফুসাকোর রেড আর্মি। ১৯৭৪ সালে নেদারল্যান্ডসের হেগে ফরাসি দূতাবাসে হামলার দায়ে সাজা হয় শিজেনেবুর। রেড আর্মির তিন সশস্ত্র যোদ্ধা ১০০ ঘণ্টা ফ্রান্সের রাষ্ট্রদূত ও আরও কয়েকজনকে জিম্মি করে রেখেছিলেন। ফ্রান্স রেড আর্মির এক সদস্যকে ছেড়ে দেওয়ার পর সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সিরিয়ায় চলে যায়। এরপর জিম্মিদশার অবসান ঘটে। হামলায় অংশ না নিলেও ২০০৬ সালে জাপানের একটি আদালত হামলা সমন্বয়কারী হিসেবে শিজেনেবুকে অভিযুক্ত করে ও তাকে ২০ বছরের কারাদন্ড দেন। রায়ের পাঁচ বছর আগেই বিচার চলাকালে রেড আর্মি বিলুপ্ত ঘোষণা করেন শিজেনেবু। ওই সময় আইনের মধ্যে থেকে নতুন করে লড়াই শুরুর ঘোষণা দেন।
সর্বশেষ ১৯৮৮ সালে ইতালিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ক্লাবে জাপানের সশস্ত্র গোষ্ঠী রেড আর্মি গাড়ি বোমা হামলা চালায়।মুক্তি পাওয়ার পর শিজেনেবু এএফপিকে বলেন, আমরা নিরপরাধ মানুষদের জিম্মি লরে ক্ষতি করেছি। এই জন্য আমরা ক্ষমা চাচ্ছি। ১৯৭২ সালে তেল আবিবের লোদ বিমানবন্দরে হামলায় ২৬ জনের মৃত্যুর জন্য এর আগেও অনুশোচনা করেন তিনি। সূত্র: বিবিসি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd