1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
স্বাস্থ্যকর শহর প্রকল্পের প্রচারণা বিষয়ক সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

স্বাস্থ্যকর শহর প্রকল্পের প্রচারণা বিষয়ক সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: খুলনাকে স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারপত্র ও মোবাইলে এসএমএস এর বিষয়বস্তু নির্ধারণ বিষয়ক সভা আজ (বুধবার) সকালে নগরীর সিটি ইন হোটেলে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যকর শহর প্রকল্পের আওতায় স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, খুলনা সিটি কর্পোরেশন ও বিশ^ স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এই সভার আয়োজন করে।
সভায় জানানো হয়, বাংলাদেশে মানুষের মৃত্যুর ৬৭ শতাংশই হয় অসংক্রামক রোগের কারণে। অতিরিক্ত লবন, চিনি ও চর্বিযুক্ত খাবার মানুষকে রোগাক্রান্ত করে। এর ফলে সাধারণ মানুষ উচ্চ-রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার, সিওপিডি ও মানসিক অসুস্থতার মতো অসংক্রামক রোগে আক্রান্ত হয়, যা সহজেই প্রতিরোধযোগ্য। এ সকল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাব্যয় নির্বাহ করতে বছরে চার শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যায়। অসংক্রামক রোগের প্রধান কারণসমূহ: অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভাস, তামাক ব্যবহার, অ্যালকোহল পান, অপর্যাপ্ত শারীরিক শ্রম ও বায়ুদূষণ।
সভায় বিশে^র পাঁচটি নির্ধারিত শহরের একটি খুলনাকে স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট ও মোবাইলে এসএমএস এর মাধ্যমে স্বাস্থ্যবার্তা প্রচারের সিদ্ধান্ত হয়।
সভায় বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ, সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ ফেরদৌসী আক্তার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন, স্বাস্থ্য দপ্তরের সহকারী প্রধান (নন-মেডিকেল) মোঃ জোবায়ের হোসেন, বিশ^ স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যকর শহর বিষয়ক জাতীয় কনসালটেন্ট আসিফ আহমেদসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনলাইনে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যকর শহর প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ডাঃ আলীম প্রধান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd