1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সারাজীবন কেউ ক্ষমতায় থাকে না: সৌরভ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সারাজীবন কেউ ক্ষমতায় থাকে না: সৌরভ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৩৩ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: দ্বিতীয় মেয়াদে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা শেষ সৌরভ গাঙ্গুলীর। তার মসনদে এবার বসতে যাচ্ছেন ১৯৮৩-এর বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনি। এখন শুধু আনুষ্ঠানিক নাম ঘোষণার অপেক্ষা। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, আগামী ১৮ অক্টোবর বোর্ডের বার্ষিক সাধারণসভার পর সৌরভ বিদায় নবেন। যদিও নিজের ইচ্ছায় সরছেন না। তিনি আরও এক মেয়াদে বোর্ড সভাপতির পদে থেকে যেতে চেয়েছিলেন। কিন্তু বোর্ডের বেশিরভাগ সদস্যের সমর্থন না পাওয়ায় তাকে সরে যেতে হচ্ছে।
তাই বিদায়বেলা চাপা ক্ষোভ প্রকাশই করে দিলেন এভাবে, ‘সারাজীবন কেউ ক্ষমতায় থাকে না। সবাইকে পরীক্ষা দিতে হয়। একসময় প্রত্যাখ্যাত হতে হয়।’ শোনা যাচ্ছে যে, সৌরভকে আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেছেন। প্রথমে এ বিষয়ে মুখ না খুললেও এবার কথা বললেন। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে ভারত দলের সাবেক অধিনায়ক বলেন, প্রশাসনিক ক্যারিয়ারের চেয়ে ক্রিকেট ক্যারিয়ারে বেশি চ্যালেঞ্জ সামলাতে হয়েছে আমাকে। ভবিষ্যতে হয়তো আরও বড় চ্যালেঞ্জ নিতে পারব। আপনি সারা জীবন যেমন ক্রিকেট খেলবেন না, তেমনি সারা জীবন প্রশাসকও থাকতে পারবেন না। ক্রিকেটার ও প্রশাসক দুটোই ছিলাম, তাই আমি মুদ্রার দুই দিকই দেখেছি।
বিসিসিআই সভাপতি হিসেবে নিজের সাফল্য তুলে ধরে সৌরভ বলেন, করোনাভাইরাসের মতো দুঃসহ সময়ে সফলভাবে আইপিএল আয়োজন করেছি আমরা। কমনওয়েলথ গেমসে ভারতের নারী ক্রিকেট দল রুপা জিতেছে। ভারতের পুরুষ দল বিদেশের মাটিতে অভাবনীয় সাফল্য পেয়েছে। দ্বিতীয় মেয়াদে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা শেষ সৌরভ গাঙ্গুলির। তার মসনদে এবার বসতে যাচ্ছেন ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনি। এখন শুধু আনুষ্ঠানিক নাম ঘোষণার অপেক্ষা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, আগামী ১৮ অক্টোবর বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর সৌরভ বিদায় নেবেন। যদিও নিজের ইচ্ছায় সরছেন না। তিনি আরও এক মেয়াদে বোর্ড সভাপতির পদে থেকে যেতে চেয়েছিলেন। কিন্তু বোর্ডের বেশিরভাগ সদস্যের সমর্থন না পাওয়ায় তাকে সরে যেতে হচ্ছে। তাই বিদায়বেলা চাপা ক্ষোভ প্রকাশই করে দিলেন এভাবে, ‘সারাজীবন কেউ ক্ষমতায় থাকে না। সবাইকে পরীক্ষা দিতে হয়। একসময় প্রত্যাখ্যাত হতে হয়।’শোনা যাচ্ছে যে, সৌরভকে আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেছেন।
প্রথমে এ বিষয়ে মুখ না খুললেও এবার কথা বললেন। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে ভারত দলের সাবেক অধিনায়ক বলেন, প্রশাসনিক ক্যারিয়ারের চেয়ে ক্রিকেট ক্যারিয়ারে বেশি চ্যালেঞ্জ সামলাতে হয়েছে আমাকে। ভবিষ্যতে হয়তো আরও বড় চ্যালেঞ্জ নিতে পারব। আপনি সারাজীবন যেমন ক্রিকেট খেলবেন না, তেমনি সারাজীবন প্রশাসকও থাকতে পারবেন না। ক্রিকেটার ও প্রশাসক দুটোই ছিলাম, তাই আমি মুদ্রার দুদিকই দেখেছি। বিসিসিআই সভাপতি হিসেবে নিজের সাফল্য তুলে ধরে সৌরভ বলেন, করোনাভাইরাসের মতো দুঃসহ সময়ে সফলভাবে আইপিএল আয়োজন করেছি আমরা। কমনওয়েলথ গেমসে ভারতের নারী ক্রিকেট দল রুপা জিতেছে। ভারতের পুরুষ দল বিদেশের মাটিতে অভাবনীয় সাফল্য পেয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd