1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ২টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৮ লক্ষ টাকা জরিমানা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরায় ২টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৮ লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ১২৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে সাতক্ষীরায় একটি অবৈধ কয়লা উৎপাদন কারখান উচ্ছেদ ও ২ টি ইটভাটায় অভিযান চালিয়ে ৮ লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার ফিংড়ী এলাকায় ও সোমবার কলারোয়ার হেলাতলায় অবৈধ কয়লা উৎপাদন কারখানায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন। এ সময় আর্থিক জরিমানাসহ ২টি ইটভাটা ভেঙে ও পানি দিয়ে ভাটার চুলা নিভিয়ে দেয়া হয়। এবং একটি কয়লা উৎপাদন কারখানা উচ্ছেদ করা হয়। মোট ২টি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। ইটভাটা ২টি হলো, সাতক্ষীরার সদর উপজেলার জামান ব্রিকস ও রকি ব্রিকস। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন জানান, পরিবেশ দূষনকারী ও অবৈধ ইটভাটা বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ইটভাটায় অভিযান চালানো হয়। ২টি ভাটা কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে ব্যর্থ হলে তাদের আর্থিক জরিমানা করা হয়।
এ সময় সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম আরো জানান, আমরা সাতক্ষীরা কে পরিবেশ দূষণমুক্ত রাখতে চাই। পর্যায়ক্রমে এই অভিযান চলমান থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd