1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৬ সংবাদটি পড়া হয়েছে

আবুল হোসেন সদর প্রতিনিধি: ২০১৮ সালে দেশে প্রথমবারের মতো পালিত হয় জাতীয় নিরাপদ খাদ্য দিবস। ওই বছর সব শ্রেণিপেশার মানুষকে নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন করে তোলার অংশ হিসেবে ২ ফেব্রুয়ারিকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়।
সেই ধারাবাহিকতায় ‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ্য থাকুক জনগণ’ স্লোগানে ৮ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৫ উপলক্ষ সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সাতক্ষীরা জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনারে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
নিরাপদ খাদ্য অধিদপ্তর সাতক্ষীরার জেলা কর্মকর্তা দীপঙ্কর দত্তের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধাক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, এনএসআই সাতক্ষীরার উপ-পরিচালক আসাদুল হক পারভেজ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার জয়ন্ত কুমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহ্বায়ক মো. আরাফাত হোসেন, সদস্য সচিব নাজমুল হোসেন রনি, মুখপাত্র মোহিনী পারভিনসহ বিভিন্ন সরকারি বেসরকারি ও কোম্পানি প্রতিনিধিবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd