1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনালে জেলা অনুর্দ্ধ ১৬ ক্রিকেট দল চ্যাম্পিয়ন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরায় টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনালে জেলা অনুর্দ্ধ ১৬ ক্রিকেট দল চ্যাম্পিয়ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ১৪৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০২১-২০২২ টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট’র খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তানজিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের আহমেদ। বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০২১-২০২২ টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট’র খেলায় অংশ নেয় সুন্দরবন ক্রিকেট একাডেমি অনুর্দ্ধ ১৬ দল, সাতক্ষীরা জেলা অনুর্দ্ধ ১৬ ক্রিকেট দল, শোভাশনি ক্রিকেট একাডেমি অনুর্দ্ধ ১৬ দল ও বেসিক ক্রিকেট একাডেমি অনুর্দ্ধ ১৬ দল। ফাইনালে শোভাশনি ক্রিকেট একাডেমি অনুর্দ্ধ ১৬ দল ৯ উইকেটে হারিয়ে সাতক্ষীরা জেলা অনুর্দ্ধ ১৬ ক্রিকেট দল জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী দলের মাঝে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে পুরস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন খেলার সমন্বয়কারী ক্রিকেট কোচ মো. আলতাফ হোসেন, ক্রিকেট কোচ ফজলুর রহমান। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন তানভীর ও মিলন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd