1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় জামায়াত প্রার্থী আব্দুল খালেকের গণসংযোগ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি

সাতক্ষীরায় জামায়াত প্রার্থী আব্দুল খালেকের গণসংযোগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক:
জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটোরী ও সাতক্ষীরা জামায়াতের সাবেক আমির সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, নামাজ যেমন ফরজ, দ্বীন কায়েম করা তেমনি ফরজ।
স্বাধীনতার ৫৪ বছরে অনেক সরকার দায়িত্ব পালন করছে। কিন্তু কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে পারেনি। এবার ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ। সবগুলো দলের ভোট বাক্স একটি। আপনারা অবশ্যই কোরআনের পক্ষের সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন।
০২ ডিসেম্বর মঙ্গলবার পৌরসভার ৭নং ওয়ার্ড ইটাগাছা এলাকায় গণসংযোগকালে জনসাধারণের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি বিভিন্ন শ্রেণীপেশার মানুষের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থন পেয়ে নির্বাচিত হলে আপনাদের পাশে থেকে সর্বাতœক সহযোগীতা করবো ইনশাআল্লাহ।
উপস্থিত নারী-পুরুষদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘জামায়াত ইসলামী সরকার গঠনের দায়িত্ব পেলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হবে। ঘুষ ছাড়া সরকারি সকল সেবা পাবেন। সেবার জন্য আমার কাছে যেতে হবে না। ন্যায্য অধিকার ও সেবা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব ইনশাআল্লাহ।
তিনি সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসা, ইটাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয় নূরানি মাদ্রাসা, ইটাগাছা মাদ্রাসা মসজিদের হেফজখানার শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ, শহর আমীর জাহিদুল ইসলাম, নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম, ৭নং ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা নূরুলহক, সেক্রেটারী আব্দুর রহিমসহ নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd