1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় করোনার উপসর্গে নারীসহ ৫ জনের মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরায় করোনার উপসর্গে নারীসহ ৫ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১৩৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গে দুই নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টা পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এনিয়ে জেলায় করোনা উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৭২ জন ও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫ জন।
২৪ ঘণ্টায় মৃতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ইভাকুড় গ্রামের আরশাদ গাজী (৭৯), রাজাপুর গ্রামের হাসিনা বেগম (৪৮), ভেটখালি গ্রামের আব্দুস সামাদ (৬৯), শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের মাজেদা খাতুন (৫৪) ও সাতক্ষীরা শহরের মুনজিতপুর গ্রামের আব্দুল হামিদ (৮১)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ কুদরত-ই-খোদা জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৬০ জন। এদের মধ্যে ১৪ জন করোনা পজেটিভ ও ১৪৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ জন ও নতুন করে ভর্তি হয়েছেন ২৪ জন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd