1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার জোড়দিয়া কেন্দ্রীয় মসজিদে আশুরার তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাংবাদিক সামিউল মনিরের উপর দূর্বৃত্তদের হামলা জেলা সাংবাদিক এসোসিয়েশন সাতক্ষীরা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি

সাতক্ষীরার জোড়দিয়া কেন্দ্রীয় মসজিদে আশুরার তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১৩৮ সংবাদটি পড়া হয়েছে

ফিংড়ী প্রতিনিধি: শনিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছর ও জোড়দিয়া কেন্দ্রীয় জামে মসজিদে এলাকাবাসির সার্বিক সহযোগিতায়, জোড়দিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি,গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ এস এস জুলফিকার আলীর সভাপতিত্বে পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন হযরত মাওলানা আবু তালেব, হাফেজ আরিফ বিল্লাহ, হাফেজ ইমরান হোসেন। এ সময় উপস্হিত ছিলেন জোড়দিয়া কেন্দ্রীয় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সেক্রেটারি আ: মান্নান সরদার,জোড়দিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি মনজুর এ মতিন, মোঃ আব্দুর রশীদ, মোঃরবিউল ইসলাম শানা,মোঃ মাছুম বিল্লাহ, হাফিজুল ইসলাম বুলু সহ এলাকার মুসল্লীগন। জোড়দিয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে কোরআন ও হাদিস থেকে বক্তব্য কালে মাও: আবু তালেব বলেন পবিত্র আশুরা দিনটি ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে।বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল পবিত্র আশুরা। বিশ্ব মুসলিম যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে। ইসলামি পরিভাষায়, মহররমের ১০ তারিখকে ‘আশুরা’ বলে। সৃষ্টির শুরু থেকে এ দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। হিজরি ৬১ সালের এদিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা শহিদ হয়েছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তাঁদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে।কুরআন ও হাদিসের বর্ণনা মতে, এ দিনে মহান আল্লাহ তায়ালা প্রাণিকুল, আসমান-জমিন সৃষ্টি করেছেন। আবার এদিনেই তামাম মাখলুকাত ধ্বংসও হবে, পৃথিবীতে নির্বাসনের পর এ দিনেই হজরত আদম (আ.) আরাফাত ময়দানে হজরত মা হাওয়ার সঙ্গে মিলিত হন। হজরত মুসা (আ.) ফেরাউনের জুলুম থেকে এই দিনে পরিত্রাণ লাভ করেছিলেন তার অনুসারীদের নিয়ে নীল নদ পার হয়ে। হজরত নূহ (আ.) সদলবলে মহা প্লাবন শেষে যুদী পাহাড়ে অবতরণ করে পৃথিবীকে নতুনভাবে সাজিয়ে তোলেন।শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে।কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যোগায়।শেষে বিশেষ দোয়া করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd