1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় মাদকমুক্ত শিক্ষাঙ্গণ গঠনে সেমিনার অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরায় মাদকমুক্ত শিক্ষাঙ্গণ গঠনে সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৪৪ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক:  “মাদক নয়, মৃত্যু নয়—মাদকমুক্ত জীবন চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গণ ও সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের হলরুমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের আয়োজনে এবং সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, যারা সময়কে গুরুত্ব দেয় তারাই জীবনে সফল হয়। জীবন একটি যুদ্ধ—এই যুদ্ধে মাদকাসক্ত হলে পরাজয় নিশ্চিত। উদ্দেশ্যহীন জীবন নিয়ে এগোনো যাবে না। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এখনই জীবন গড়ার সময়। রুটিন মাফিক চলতে হবে এবং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে একদিন সফলতা ধরা দেবেই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসেম, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান শামসুজ্জামান।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী তাসনিম তাবাচ্ছুম মীম। সেমিনার শেষে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ।
এ সময় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী প্রসিকিউটর মো. রাজিবুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd