1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৬১ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ২৬০ গ্রাম ৭৬০ মিলিগ্রাম ওজনের দুই পিচ তেজাবি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। রোববার (১২ জানুয়ারি) বেলা ২টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বাজারের কাছে পাকা রাস্তার উপর থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। আটক চোরাকারবাবির নাম মো. কামাল হোসেন (৩৫)। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের খোকন সরদারের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরাস্থ কাকডাঙ্গা এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে। উক্ত সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির হাবিলদার মো. খবির হোসেন এর নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল কাকডাঙ্গা বাজারের পূর্ব পার্শ্বে পাকা রাস্তা হতে বাইসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার সময় সন্দেহজন বাংলাদেশী নাগরিক মো. কামাল হোসেনকে আটক করে।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার কোমরের বাম পার্শ্বে লুঙ্গীর সাথে কষ্টেপ দ্বারা পেঁচানো অবস্থায় ২টি (তেজাবি) স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৬০ গ্রাম ৭৬০ মিলিগ্রাম। যার আনুমানিক মূল্য ৩০ লাখ ৯১ হাজার টাকা। এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল, ১ টি বাইসাইকেল ও নগদ ১,৬১০ টাকা উদ্ধার করা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নেট অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামিকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd