1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ডে ভূষিত হলেন কলারোয়া পৌরসভার কাউন্সিলর - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ডে ভূষিত হলেন কলারোয়া পৌরসভার কাউন্সিলর

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

কলারোয়া প্রতিনিধি: সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ডে ভূষিত হলেন সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলফাজ উদ্দিন। শনিবার (৩০অক্টোবর) সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরাম কর্তৃক সংগঠনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা শেষে করোনা কালীন সময়ে বিশেষ অবদানের জন্য স্বীকৃতি স্বরুপ এই সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ডে ভুষিত করা হয়। অনুষ্ঠানে করোনাকালীন মহামারীতে জনসচেতনতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য কলারোয়া পৌরসভার বার বার নির্বাচিত বিশিষ্ট সমাজসেবক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলফাজ উদ্দিনকে সাউথ এশিয়া গোল্ডেন পিস এ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ্যাওয়ার্ড প্রদান করেন-সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি এস.এম মজিবুর রহমান। এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন-শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন-সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এড.শামসুল হক টুকু এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড.মোহাম্মদ জকরিয়া, কর্ণেল (অবঃ) আশরাফ আল-দীন প্রমুখ। এর আগেও কাউন্সিলর আলফাজ উদ্দিন সমাজ সেবায় শ্রেষ্ঠ কাউন্সিলর হিসাবে বিশেষ অবদানের জন্য বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন কর্তৃক “আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০১৮, এবং গত ৩০সেপ্টেম্বর শেরে বাংলা গোলেডেন এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। এই সন্মাননা গ্রহনের প্রতিক্রিয়ায় এক সংক্ষিপ্ত বক্তব্যে কাউন্সিলর আলফাজ উদ্দিন সাংবাদিক বলেন-আমার এ সম্মাননা স্বারক আমি আমার পৌরসভার অধিবাসীদের জন্য উৎসর্গ করলাম। কারণ পৌরবাসির জন্য ভাল কাজের স্বীকৃতি স্বরুপ আমার এই পুরস্কার। তিনি আরো বলেন-আমি আমৃত্যু আমার পৌরবাসির কল্যানে কাজ করতে চাই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd