1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে ভারতীয় পণ্যসহ ৩ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে কোস্ট গার্ড - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

শ্যামনগরে ভারতীয় পণ্যসহ ৩ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে কোস্ট গার্ড

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

শেখ আলী মোর্তজা শ্যামনগর: শ্যামনগরে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা ভারতীয় পণ্যসহ ৩ জন অবৈধ অনুপ্রবেশকারী আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১৫ মার্চ ২০২৫) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৪ মার্চ ২০২৫) বিকেল ৫ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী ও পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন শৈলখালী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে কচুখালী-হুগলডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় সন্দেহভাজন ৩ জন মহিলাকে আটক করা হয়। নারী পুলিশের সহায়তায় আটককৃত মহিলাদের ও তাদের সাথে থাকা ৭টি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কাপড় ও কসমেটিক্স জব্দ করা হয়।
আটককৃতরা হলেন মোছাঃ শাহনেওয়াজ বেগম (৩৯) (ভারতের গুজরাটে বসবাস করতেন বলে স্বীকার করেছেন) এবং মোছাঃ রোজিনা খান (২৬) ও মোছাঃ জুলি (২৮) (ভারতের বেঙ্গালুরুতে বসবাস করতেন বলে জানিয়েছেন)। আটককৃত মহিলারা বাংলাদেশি নাগরিক হলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিলেন বলে জানা যায়। তাদের কারো কাছে বৈধ পাসপোর্ট বা বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশকারীদের এবং জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ কোস্ট গার্ড এর মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন মোঃ সিয়াম-উল-হক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd