1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শ্যামনগরে বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০জন হাসপাতালে ভর্তি - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

শ্যামনগরে বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০জন হাসপাতালে ভর্তি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১১২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগরে বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে ওই পিঠা খাওয়ার পর বিকাল ৫টার দিকে তারা হাসপাতালে ভর্তি হন।
অসুস্থ হয়ে পড়া সদস্যরা হলোÑ মেহজাবিন (১০), সামিয়া (৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), অজিহা (১৮ মাস), শারমিন (২৩), মিতা (৩৫), উম্মে হাবিবা (২১ মাস), আইয়ুব খান (৬৫) ও সাঈদ হোসেন (৫০)। তারা সবাই শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামের বাসিন্দা।
ভর্তি হওয়া আইয়ুব খানের ভাষ্য, দুপুরে বাড়িতে অতিথি থাকায় পিঠা তৈরি করা হয়েছিল। এ সময় তার মেয়ে আকলিমা ভুলবশত চিনির পরিবর্তে ধানক্ষেতে ব্যবহৃত দানাদার বিষ পিঠা তৈরি কাজে ব্যবহার করে। পিঠা খাওয়ার সময় ভিন্ন গন্ধ এবং মুখে বালি জাতীয় কিছু অনুভূত হয়। পরে পরিবার নিশ্চিত হয় যে পিঠায় বিষ মেশানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার শাকির হোসেন জানান, সবাইকে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ প্রদান করা হচ্ছে। ভর্তি হওয়া ১০জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd