1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
যেসব অ্যাপ ফেসবুকের পাসওয়ার্ড চুরি করছে - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

যেসব অ্যাপ ফেসবুকের পাসওয়ার্ড চুরি করছে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২৫৫ সংবাদটি পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীদের পাসওয়ার্ড ও লগইন সম্পর্কিত গুরুত্বপূর্ণ অনেক তথ্য চুরি করছে বেশ কয়েকটি অ্যাপ। এখন পর্যন্ত এরকম ১০টি অ্যাপের তথ্য পাওয়া গেছে। সবগুলো অ্যাপই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের। ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, কয়েকটি অ্যাপ ফেসবুকের পাসওয়ার্ড ও লগইনের তথ্য চুরি করে বলে জানিয়েছেন রাশিয়ার প্রযুক্তি নিরাপত্তা প্রতিষ্ঠান ডক্টর ওয়েবের একজন বিশেষজ্ঞ। এরকম ১০টি অ্যাপের ৯টিই গুগল প্লে-স্টোরে ছিল বলে জানান তিনি।
ডক্টর ওয়েবের ওই বিশেষজ্ঞ বলেন, এসব ‘স্টিলার ট্রোজানস’ ক্ষতিকারকহীন সফটওয়্যার হিসেবে ছড়িয়ে পড়ে এবং এগুলো ডাউনলোড হয়েছে লাখ লাখ বার। গুগলকে জানানোর পর ৯টি ম্যালওয়্যার অ্যাপ সরিয়ে নেয় প্রতিষ্ঠানটি।
ক্ষতিকারক অ্যাপের মধ্যে আছে পিআইপি ফটো। এটি ছবি সম্পাদনার অ্যাপ। পিআইপি ফটো ৫০ লাখেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। প্রসেসিং ফটো নামের অ্যাপটিও ফেসবুক ব্যবহারকারীদের জন্য ক্ষতিকারক। এটিও ফটো এডিটিং অ্যাপ। এই অ্যাপও ডাউনলোড করা হয়েছে ৫০ লাখের বেশিবার।
ক্ষতিকারক অ্যাপের তালিকায় আছে রাবিশ ক্লিনার। অ্যাপটি অ্যান্ড্রয়েড ডিভাইসের কার্যক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। এটি ডাউনলোড করা হয়েছে ১০ লাখ বারের মতো। হরোস্কপ নামের ক্ষতিকারক আরেকটি অ্যাপ ডাউনলোড হয়েছে ১০ লাখ বার।
এছাড়া ফেসবুক ব্যবহারকারীদের জন্য বিপজ্জনক অ্যাপগুলো হলো- ‘ইনওয়েল ফিটনেস’, ‘অ্যাপ লক কিপ’, ‘লকইট মাস্টার’, ‘হরোস্কোপ পি’ এবং ‘অ্যাপ লক ম্যানেজার’। এগুলোর মধ্যে ইনওয়েল ফিটনেস ও লকইট মাস্টার ৫০ লাখেরও বেশিবার ডাউনলোড হয়েছে। বাকিগুলো খুব একটা জনপ্রিয়তা লাভ করতে পারেনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd