1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
যেকোনো উপায়ে শ্রাবন্তীকে পেতে চান শান্ত! - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

যেকোনো উপায়ে শ্রাবন্তীকে পেতে চান শান্ত!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৬৬ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ‘আমি আপনাকে ভালোবাসি। যে কোনো উপায়ে আপনাকে পেতেই হবে’- টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির উদ্দেশ্যে কথাগুলো বলেছেন ঢাকাই সিনেমার এক তরুণ নায়ক। তার নাম শান্ত খান। অবশ্য বাস্তবে নয়, সিনেমার দৃশ্যেই এমন ঘটনার অবতারণা হয়েছে। সিনেমাটির নাম ‘বিক্ষোভ’। এটি প্রযোজনা করেছেন শান্ত খানের বাবা সেলিম খান। পরিচালনায় শামীম আহমেদ রনি।
সম্প্রতি প্রকাশিত হয়েছে এই সিনেমার ট্রেলার। সেখানেই পাওয়া গেল শান্ত খান ও শ্রাবন্তীর রসায়নের টুকরো কিছু মুহূর্ত। এক দৃশ্যে শান্ত খানকে শ্রাবন্তী বলেন, ‘আমাদের সমাজ, সংস্কৃতি এই স্বপ্নকে পূরণ হতে দেবে না শান্ত’।‘বিক্ষোভ’ সিনেমার গল্পটা এগিয়েছে নিরাপদ সড়ক আন্দোলনকে ঘিরে। এতে শান্ত খানকে দেখা যাবে এক শিক্ষার্থীর ভূমিকায়। যে নিরাপদ সড়কের জন্য লড়াই করে যান। আর শ্রাবন্তী আছেন শিক্ষিকার চরিত্রে। সিনেমাটিতে শ্রাবন্তী ও শান্ত খান ছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, রজতাভ দত্ত, শিবা শানু, রাহুল দেবসহ বাংলাদেশ-ভারতের অনেক অভিনয়শিল্পী। আগামী ১০ জুন দেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
বাংলাদেশের লোকাল প্রোডাকশনে এটি শ্রাবন্তীর দ্বিতীয় সিনেমা। এর আগে তাকে ‘যদি একদিন’ সিনেমায় দেখা গেছে। সেটি মুক্তি পায় ২০১৯ সালে। তিন বছর পর আবারও বাংলাদেশের দর্শকের সামনে আসছেন এ অভিনেত্রী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd