1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
যুক্তরাষ্ট্রের ৫২ শহরে ‘রিকশা গার্ল’ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

যুক্তরাষ্ট্রের ৫২ শহরে ‘রিকশা গার্ল’

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১৯৩ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: নন্দিত নির্মাতা অমিতাভ রেজার আলোচিত সিনেমা ‘রিকশা গার্ল’-এর বর্ণিল প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রজুড়ে। চলতি মে মাসে দেশটির ১৮ রাজ্যের ৫২ শহরে চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন দর্শকরা।
বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কার বিজয়ী ‘রিকশা গার্ল’-এর প্রদর্শনী যেসব রাজ্যে অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে- নিউইয়র্ক, নিউজার্সি, ফিলাডেলফিয়া, টেক্সাস, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা, ওহাইও, ওকলাহোমা, লুইজিয়ানা, অ্যারিজোনা, অরেগন, নর্থ ক্যারোলাইনা, ইলিনয়, মিশিগান, ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়াতে। এদিকে ম্যানহাটনের ঐতিহ্যবাহী মুভি থিয়েটার ‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা’য় গত বৃহস্পতিবার জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় ‘রিকশা গার্ল’-এর প্রিমিয়ার। নিউইয়র্কে চলচ্চিত্রটি উপভোগ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও। এবার মাসজুড়ে একে একে যুক্তরাষ্ট্রের প্রায় সব বড় শহরেই সিনেমাটি প্রদর্শিত হবে।
যুক্তরাষ্ট্রে ‘রিকশা গার্ল’-এর স্ক্রিনিং এর দায়িত্বে রয়েছে ‘বায়োস্কোপ ফিল্মস’। ‘আয়নাবাজি’ সিনেমার মাধ্যমে দেশের চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন অমিতাভ রেজা। ছবিটি দারুণ দর্শকপ্রিয়তা পায়।
‘রিকশা গার্ল’ অমিতাভ রেজার দ্বিতীয় সিনেমা, যেটির মুক্তির অপেক্ষায় রয়েছেন দর্শকরা যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। ‘নাইমা’ নামের এক কিশোরী’কে ঘিরে আবর্তিত হয়েছে ‘রিকশা গার্ল’ ছবিটির গল্প। শিল্পী ‘নভেরা রহমান’ সিনেমাতে ‘নাইমা’ চরিত্রে অভিনয় করেছেন। আরো অভিনয় করেছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, এলেন শুভ্র ও অন্যরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd