1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মোশাররফ রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

মোশাররফ রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১৩৮ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। যেখানে অস্থায়ী ভিত্তিতে কবরের জায়গা পেয়েছেন তিনি। তবে তার স্ত্রীর দাবির প্রেক্ষিতে স্থায়ীভাবে রুবেলের কবর সংরক্ষণের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। জানা গেছে, ক্রিকেটার রুবেলের কবর সংরক্ষণে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেছেন মেয়র আতিকুল।
রোববার (২৪ এপ্রিল) ডিএনসিসি সূত্রে এতথ্য জানা গেছে।বনানী কবরস্থানের নিয়ম অনুযায়ী দুই বছর পর কবর পরিবর্তন হয়ে যায়। যদি কেউ কবর স্থায়ী করতে চায়, তবে তাকে প্রচুর অর্থ দিয়ে নির্দিষ্ট জায়গা কিনে নিতে হয়। আর সেটি নিজেদের পক্ষে সম্ভব নয় বলে কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছিলেন রুবেলের স্ত্রী ফারহানা রুপা। স্বামীর কবর এখান থেকে স্থানান্তর করা হোক সেটা তিনি চান না। আর তাই প্রধানমন্ত্রী ও মেয়রের কাছে তিনি আবেদন করেন, বনানী কবরস্থানে যেন রুবেলের কবর স্থায়ী করা হয়। তাদের সন্তান যেন, জানতে পারে তার বাবা রুবেল চিরনিদ্রায় শায়িত আছেন বনানীর এই কবরস্থানে। রুবেলের স্ত্রী চৈতির অনুরোধের দুই দিনের মধ্যেই কবর সংরক্ষণের নির্দেশ দিলেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। উল্লেখ্য গত শুক্রবার (২২ এপ্রিল) কান্নাজড়িত কণ্ঠে রুবেলের স্ত্রী গণমাধ্যমকে বলেন ‘রুবেল তো আসলে আমাদের সবার, না? রুবেল তো দেশের জন্য খেলেছে। মাত্র দুই বছরের জন্য সে এখানে। সত্যি বলতে এখানে স্থায়ী করতে হলে অনেক টাকা লাগে। প্রায় এক কোটির মতো। আমাদের কাছে তো এত টাকা নেই। আমি চাই রুবেলের কবরটা স্থায়ী হক। ও যেন একটু মাটি পায়।’
‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই চাওয়া, আপনি তো অনেককেই অনেক কিছু দেন। ক্রিকেটারদের জন্য অনেক কিছু করেন। রুবেলের মতো মৃত ক্রিকেটারকে কি এক ফোটা মাটির ব্যবস্থা করে দেবেন। শুধু একটি স্থায়ী কবর। আর কিছু চাওয়া নেই আমার।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd