1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মেসির খেলা দেখতে স্টেডিয়ামে ছিলেন স্কালোনি - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

মেসির খেলা দেখতে স্টেডিয়ামে ছিলেন স্কালোনি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৯৫ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : টানা ৫ ম্যাচে গোল করে ইন্টার মায়ামিকে লিগস কাপের সেমিফাইনালে নিয়ে গেলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিতে যোগ দিয়ে প্রত্যেক ম্যাচেই বল পায়ে আলো ছড়াচ্ছেন লিওনেল মেসি। তার এমন পারফরম্যান্স দেখতে স্টেডিয়ামগুলোতে কানায় কানায় পরিপূর্ণ থাকে মানুষ।টিকিটের দাম হয় আকাশচুম্বী। তারপরও চাহিদা থাকে তুঙ্গে। মেসির এমন পারফরম্যান্স দেখতে এবার আর্জেন্টিনা থেকে উড়ে এসেছেন তারই জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি।
লিগস ক্লাবের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় শনিবার সকালে শার্লট এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ইন্টার মায়ামি। যেখানে শেষের গোলটি আসে মেসির পা থেকেই। ম্যাচটিতে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ।ড্রাইভ পিঙ্ক স্টেডিয়ামে স্কালোনি প্রবেশ করতেই আর্জেন্টাইন ভক্তরা ঘিরে ধরে তাকে। ছবি তুলতে থাকে পছন্দের কোচের সঙ্গে। পরিবারের সঙ্গে মায়ামিতে ছুটি কাটাতে আসা আর্জেন্টাইন এই কোচ কথা বললেন মেসিকে নিয়ে। জানালেন সে যখন খুশি থাকে এমনই পারফরম্যান্স দিতে থাকে। স্কালোনি বলেন, ‘তিনি বলেন, ‘লিওকে (মেসি) দেখতে আমি সপরিবারে এখানে এসেছি। আমি দেখেছি, সে এখানে খুবই সুখী। আর সে যখন খুশি থাকে তখন অন্যদের চেয়ে ভিন্নভাবে সবকিছু করে থাকে। ’
ম্যাচটির ৮৬তম মিনিটে গোল পান মেসি। এই গোলে এই নিয়ে মায়ামির হয়ে ৫ ম্যাচ খেলে সবকটিতে গোল করলেন আর্জেন্টাইন জাদুকর। প্রথম ম্যাচে বদলি হয়ে নেমে দারুণ ফ্রি কিকে গোল করে দলকে জিতিয়ে দেন নাটকীয়ভাবে। পরের তিন ম্যাচেই গোল করেন দেইটি করে। এবার এই ম্যাচের গোল মিলিয়ে ৫ ম্যাচে তার গোল এখন ৮টি। এছাড়াও সহায়তা করেছেন ৩টি গোলে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd