1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরেছেন সাকিবও - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরেছেন সাকিবও

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৬ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপের এবারের আসর থেকে ইতিমধ্যেই ছিটকে গেছে বাংলাদেশ। তবে এখনো সুপার ফোরের একটি ম্যাচ বাকি আছে টাইগারদের। ভারতের বিপক্ষে ম্যাচটি আগামী ১৫ সেপ্টেম্বর। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে গতকালের ম্যাচটি খেলেই পারিবারিক কারণে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম যা আগে থেকেই ঠিক করা ছিল। তবে মসুফিকের সঙ্গে ঢাকায় ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসানও।
মুশফিক এবং তার স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি দম্পতির সংসারে আসতে চলেছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক। আর সন্তান জন্মের সময়টাতে নিজের স্ত্রীর পাশেই থাকত চান মুশফিক। এ কারণেই দলকে নিজের দেশে ফেরার কথা আগেই জানিয়েছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে গতকালের ম্যাচটির পরই দেশে ফেরার কথা ছিল তার। আর পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই দেশে ফিরেছেন তিনি। কিন্তু সাকিব কেনও দেশে ফিরেছেন তা এখনো জানা যায়নি। তবে মুশফিক এবং সাকিব ভারত ম্যাচের আগে আবার দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। এ দুজনের একত্রে ১৩ সেপ্টেম্বর আবার কলম্বো ফেরার কথা রয়েছে। এবারের আসর থেকে বাংলাদেশ ইতিমধ্যেই ছিটকে গেলেও এখনো বাকি আছে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচটি। তবে রোহিত শর্মার দলের বিপক্ষে ম্যাচের আগে এখনো বাকি আছে পাঁচ দিন। আর টাইগারদের জন্য আজ থেকে তিন দিনের ছুটিও ঘোষণা করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই তিনদিন দলের সবাই যে যার মত সময় কাটাবেন বলে জানা গেছে।
এদিকে এ সময়টাতে সাকিব দেশে না ফিরলেও শ্রীলঙ্কায় থাকার কথা ছিল না। বিশেষ কাজে তার দুবাই যাওয়ার কথা ছিল বলে জানা গেছে। তবে বাজে পারফর্ম্যান্স করে দল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় সে পরিকল্পনা বাতিল করেছেন তিনি। এদিকে বিশ্বসেরা অলরাউন্ডারের পরিবারও এখন ঢাকায় আছেন। তাই ছুটির সময়টা স্ত্রী-সন্তানের সঙ্গে কাটানোর জন্যই সাকিব দেশে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd