1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মুশফিকের অনুপ্রেরণায় তাণ্ডব চালান রিশাদ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

মুশফিকের অনুপ্রেরণায় তাণ্ডব চালান রিশাদ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২২০ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়। প্রথম ম্যাচে দাপুটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে সমতায় ফেরে শ্রীলংকা। আজ সোমবার সিরিজের তৃতীয় ম্যাচটি ছিল দুই দলের জন্যই অঘোষিত ফাইনালের মতো। জিতলেই সিরিজ নিশ্চিত। হারলে সিরিজ হাতছাড়া।এমন কঠিন সমীকরণের ম্যাচে শ্রীলংকাকে ২৩৫ রানে অলআউট করে টাইগাররা। লংকানদের হয়ে ১০২ বলে ১১টি চার আর দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ১০১ রানের অনবদ্য ইনিংস খেলেন জানিত লিয়ানজে। তার কারণেই ১৫৪ রানে ৭ উইকেট হারানো শ্রীলংকা এতদূর যেতে পারে।
টার্গেট তাড়া করতে নেমে ১৩০ রানে প্রথমসারির ৫ ব্যাটসম্যান- এনামুল হক বিজয়, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ ও ৮১ বলে ৮৪ রান করা তানজিদ হাসান তামিমের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। সেই অবস্থা থেকে দলকে টেনে জয়ের বন্দরে নিয়ে যান মুশফিকুর রহিম, রিশাদ হোসেন ও মেহেদি হাসান মিরাজ। মিরাজের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৬২ বলে ৪৮ রানের জুট গড়েন মুশফিক। দলীয় ১৭৮ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরেন মিরাজ। তিনি ৪০ বলে তিন চারে ২৫ রান করেন। এরপর রিশাদকে সঙ্গে নিয়ে ২৫ বলে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন মুশফিক। মাত্র ১৮ বলে ৫টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৪৮ রানের টর্নেডো ইনিংস খেলেন রিশাদ হোসেন। ৩৬ বলে তিন চার আর এক ছক্কায় ৩৭ রান করে অপরাজিত থাকেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহমি।
খেলা শেষে ১৮ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলা প্রসঙ্গে রিশাদ বলেন, ‘অনেক ভালো লাগছে। প্রথম অবস্থায় একটু নার্ভাস লাগছিল, পরবর্তীতে যখন ব্যাটে রান আসছিল তখন দারুণ লাগছিল। মুশফিক ভাই বলছিল, তুমি বল পাইলেই মেরে দাও। এটি আমাকে আরও নির্ভার খেলতে সাহায্য করেছে।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd