1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বুধহাটা-নৈকাটি সড়কের বেহাল দশায় জনভোগান্তি চরমে - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

বুধহাটা-নৈকাটি সড়কের বেহাল দশায় জনভোগান্তি চরমে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১১০ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি ব্যুরোঃ আশাশুনি উপজেলার বুধহাটা টু নৈকাটি সড়কে বেহাল দশায় সড়কে যাতয়াতাকারী যানবাহন ও জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। বৃষ্টির পানি ও কাদামাটির ছোটবড় গর্তের পড়ে সড়ক দুর্ঘটনা ও যানবাহন চলাচল খুবই ঝুকিপূর্ণ হয়ে উঠেছে।
সড়কের বেউলা বসাক বাড়ি থেকে নৈকাটি শেষ সিমানা পর্যন্ত কার্পেটিং সড়ক দীর্ঘদিন সংস্কার করা হয়নি। ফলে সড়কের অসংখ্য স্থানে ছোট বড় খাদরে সৃষ্টি হয়েছে। অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গেছে। বিশেষ করে বেউলা বসাক বাড়ির সামনে, বেউলা মায়ের বাড়ির (মন্দির) সামনে, পাইথালি বাজারের আগে ও পরে, এবং হাজিডাঙ্গা মোড় থেকে নৈকাটি সড়কের শেষ প্রান্ত পর্যন্ত সড়কের একাধিক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এমনকি রাস্তার অনেক স্থানে এক/দেড় ফুট গভীরতার সৃষ্টি হয়েছে। এসব স্থানে বর্ষার পানি জমে থাকে। খোয়া-গুড়ো-কর্দমাক্ততায় গর্ত ও আশপাশের অবস্থা খুবই নাজুম হয়ে থাকে। ফলে যানবাহন চলাচলে ঝুঁকি বেড়ে গেছে। ইঞ্জিন ভ্যান, ইজিবাইক, নসিমন, করিমনের চালকরা যাত্রী নামিয়ে দিয়ে গর্ত পার হতে বাধ্য হন। মটর সাইকেল, বাই সাইকেল চালকরা কাদাপানির ধকলে নাস্তানাবুদ হয়ে থাকে। পথচারীরা যানবাহনের চাকার ধাক্কায় ছিটকানো অপরস্কিার পানিতে নাজেহলা হয়ে থাকে। অন্য যানবাহনের সাথে তাল মিলাতে না পেরে প্রাইভেটকার, মাইক্রো, এ্যাম্বুলেন্স, পণ্যবাহী যানবাহন বাধ্য হয়ে ভিন্ন রাস্তায় পাড়ি জমিয়ে থাকে। ফলে জরুরী সেবা পেতে বাইরে যেতে চাওয়া রুগিসহ বিভিন্ন পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। রাস্তার দুুর্দশার কারনে দুর্ঘটনার কবলে পড়ছে বিভিন্ন যানবাহন। অসহায় দরিদ্র ভ্যান, ইজিবাইক চালকরা দুর্ঘনার কারনে যানবাহনের ক্ষতিতে পড়ে বিপাকে রয়েছে। ভোগান্তির হাত থেকে রক্ষা পেতে প্রশাসন ও জন প্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd