1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি:  খুলনা বিভাগীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান অনুষ্ঠান  (রবিবার) খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। বিভাগীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের সকল নারীই অদম্য। শিক্ষা হলো আলো আর আলো হলো নূর। আজকের সফল নারীরা হলেন নূরের অংশ। সমাজে নারী ও পুরুষের ভূমিকা অনস্বীকার্য। অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করে নারীদের সফলতা ছিনিয়ে আনতে হয়। টাকা বা পুরস্কার বিষয় নয়, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্বীকৃতি মূল বিষয়। আজকের বিজয়ীরা শুধু নিজের জন্য নয়, পরিবার বা সমাজের পক্ষে স্বীকৃতি অর্জন করেছেন। তিনি আরও বলেন, মেয়েদের কাজ মেয়ে হিসেবে নয়, মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে। মেয়েরা এভাবেই সামনে এগিয়ে যাক।
খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহাম্মেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত অদম্য নারীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। এসময় শ্রেষ্ঠ অদম্য নারী, তাদের অভিভাবক, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীকে অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে খুলনার খালিশপুরের তারানা তাবাচ্ছুম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কুষ্টিয়ার ভেড়ামারার মোছা: ববিতা খাতুন, সফল জননী ক্যাটাগরীতে সাতক্ষীরা সদরের লুৎফুন নেছা বেগম, নির্যাতনের দু:স্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী যশোর সদরের শরিফা ইয়াসমিন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় চুয়াডাঙ্গার জীবন নগর উজেলার মোছা: রাজিয়া খাতুন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd