1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বিভাগীয় ধান-চাল সংগ্রহ ও মনিটরিং সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

বিভাগীয় ধান-চাল সংগ্রহ ও মনিটরিং সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৫৫ সংবাদটি পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: বিভাগীয় ধান-চাল সংগ্রহ ও মনিটরিং সভা আজ (বৃহস্পতিবার) দুপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার সভাপতিত্ব করেন। সভায় মৌসুমের ধান, চাল ও গম সংগ্রহ সম্পর্কিত আলোচনা হয়। সভায় জানানো হয়, ২০২৫ সালের বোরো সংগ্রহ মৌসুমে সরাসরি কৃষকদের নিকট থেকে উৎপাদিত ধান, গম ও বৈধ ও সচল চালকল মালিকদের নিকট থেকে চাল সংগ্রহ করা হবে। সারা দেশব্যাপী তিন লাখ ৫০ হাজার মেট্রিকটন ধান ও ১৪ লাখ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৬ টাকা ও প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৯ টাকা। ধান ও চাল সংগ্রহের সময়সীমা ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত। খুলনা বিভাগে ধান ও সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা যথাক্রমে ৪৫ হাজার ৩৭ মেট্রিকটন ও এক লাখ ৭৩ হাজার ৩১৯ মেট্রিকটন। ‘আগে আসলে আগে বিক্রয় করতে পারবেন’ ভিত্তিতে গম সংগ্রহ করা হবে ২৪ এপ্রিল ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত। প্রতিকেজি গমের সংগ্রহ মূল্য ৩৬ টাকা। ধান, চাল ও গম সংগ্রহ সহজীকরণে অ্যাপসহ ম্যানুয়াল পদ্ধতি চালু রয়েছে।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, খুলনা কৃষি বিপনন অধিদপ্তরের উপপরিচালক শাহনাজ বেগম, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সমেরন বিশ^াস, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার শারমিন আক্তার রুমা-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd