1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন ক্যাপ্টেন শেখ কামাল- এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন ক্যাপ্টেন শেখ কামাল- এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ১২২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ, ক্রীড়াঙ্গণের বিশেষ অবদানের জন্য সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘১৯৭৫ সালের ১৫-ই আগস্টের হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে এমন জঘণ্যতম হত্যাকান্ড হয়নি। বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ধ্বংশ করতে এ হত্যাকান্ড ঘটিয়েছিল। তিনি আরো বলেন, বাংলাদেশে এই প্রথম জাতীয়ভাবে জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের পালিত হচ্ছে। বহুমুখী প্রতিভার সম্মিলন ঘটেছিলো এক তরুণের মাঝে। তিনি শেখ কামাল। বীর মুক্তিযোদ্ধা, সমাজ সেবক, সংস্কৃতি কর্মী, ছিলেন ক্রীড়া সংগঠক। দেশের প্রধানমন্ত্রীর সন্তান হলেও ছিলো না কোনো অহংকার। মিশতেন সাধারণ মানুষের সঙ্গে, সাধারণভাবে। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিনে তার রুহের মাগফিরাত কামনা করেন এমপি রবি।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক এম.এম মাহমুদুর রহমান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, মানব সম্পদ ও শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদরুল ইসলাম খান, সহ-সভাপতি সান্টু চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, নির্বাহী সদস্য ইকবল কবির খান বাপ্পি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং আলোচনা সভা শেষে জেলার ক্রীড়াঙ্গণে বিশেষ অবদানের ৪জন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলার ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd