1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বন্যতলায় পাউবো’র বেড়ীবাঁধের কাজদ্রুত সম্পন্ন করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

বন্যতলায় পাউবো’র বেড়ীবাঁধের কাজদ্রুত সম্পন্ন করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১০৩ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বন্যতলা খোলপেটুয়া নদীর পাউবো’র বেড়ীবাঁধের কাজ দ্রুত সম্পন্ন করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বন্যতলা খোলপেটুয়া নদীর পানি রক্ষা বেড়ীবাঁধ সম্প্রতি ইয়াসের আঘাতে ভেঙ্গে প্লাবিত হয়। ফলে এলাকার বহু পরিবার পানি বন্দি হয়ে পড়ে। দীর্ঘদিন পানি বন্দি মানুষের ক্ষতি লাঘবে জাইকা’র অর্থায়নে ও পাউবো কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে বাঁধ সংস্কারের কাজ চলমান রয়েছে। ঠিকাদার কাজের সুবিধার্থে বাঁধের পাশে মাটি বা গাছ কাটতে থাকলে পাউবো কর্তৃপক্ষ বাঁধার সৃষ্টি করে। এতে স্থানীয় পানি বন্দি জনগন বাঁধ নির্মান কাজ বন্দের আশঙ্কায় ধুয়াশায় পড়ে বোরবার বেলা ১১ টায় কোন ভাবে বাঁধের কাজ বন্ধ না করে দ্রুত নির্মান কাজ সম্পন্ন করার দাবীতে মানববন্ধনের আয়োজন করে। বানভাসিদের মধ্যে হুজাইফা আল আমিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মহর্রম, টোকন, আনোয়ার, বাবলু, মোকাররম প্রমূখ। এ সময় বক্তরা বলেন, পাউবো কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের সমন্বয়ের অভাবে যেন কোনভাবে বাঁধের কাজ বন্ধ না হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। তারা বলেন, ইয়সের আঘাতে এ এলাকাসহ সমগ্র প্রতাপনগর ইউনিয়ন প্লাবিত হওয়ায় মানুষ পানি বন্ধি হয়ে পড়ে। কাঁচা-পাকা ঘর ভেঙ্গে চুরে পানিতে নিমজ্জিত হয়। মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় ও ভেসে যায় গবদি পশু, হাঁস-মুরগীসহ মৎস্য চাষের বহু ঘের। শুরু হয় শিশু সহ অসহায় মানুষের পানি বাহিত রোগ। অধিকাংশ পরিবার বসত বাড়ী ছেড়ে উচু স্থানে বা অন্যত্র যেতে বাধ্য হয়। এলাকার সীমাহীন ক্ষতির কথা চিন্তা করে এলাকাবাসি ক্ষতি পুশিয়ে নিতে দ্রুত বাঁধের কাজ সম্পন্ন করার দাবী জানান। সাথে সাথে আগামী গোনে নদীর পানি বৃদ্ধি পাওয়ার আগেই মূল ক্লোজারের কাজও সম্পন্ন করার দাবী জানান। এ ব্যাপারে পাউবো’র নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান জানান, মূল ক্লোজারের কাজ অচিরেই শুরু করা হবে। পাউবো’র উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে জাইকা ও সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে বলে বিশ্বস্ত সূত্রে জানাগেছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd