1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ফলোয়ার কমে যাওয়া নিয়ে যা বললো ফেসবুক - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

ফলোয়ার কমে যাওয়া নিয়ে যা বললো ফেসবুক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৩১২ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: বিশ্বজুড়ে অনেক ফেসবুক ব্যবহারকারীর ফলোয়ার সংখ্যা অজানা কারণে কমে যাওয়ায় তোলপাড় শুরু হয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে এ সমস্যার সমাধানে কাজ শুরু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসকে ফেসবুকের এক মুখপাত্র জানান, কিছু ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে বিভ্রান্তিকর ফলোয়ার সংখ্যা দেখতে পাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। যত দ্রুত সম্ভব এটিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার চেষ্টা করছি এবং যেকোনও ধরনের বিভ্রাটের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ইতোমধ্যে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ফলোয়ার সংখ্যা আগের অবস্থায় ফিরে এসেছে। অথচ আজ বুধবার (১২ অক্টোবর) দুপুরেও তার ফলোয়ার সংখ্যা ছিল মাত্র ১০ হাজার, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১১ কোটি কম। জাকারবার্গের ফলোয়ার সংখ্যা আগের অবস্থায় ফিরে আসায় ধারণা করা হচ্ছে, দ্রæতই অন্যদের ক্ষেত্রেও সমস্যাটির সমাধান হবে। এরই মধ্যে হারানো ফলোয়ার ফিরেছে। এর আগে বিভিন্ন দেশে ফেসবুক অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা হঠাৎ করেই কমতে শুরু করে। তবে ঠিক কী কারণে এমনটি হয়েছে তা এখনও পর্যন্ত নিশ্চিত করেনি ফেসবুক কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd