1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রেমের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়ালেন ৬৭ বছরের নারী! - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

প্রেমের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়ালেন ৬৭ বছরের নারী!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৫ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: কথায় বলে প্রেম অন্ধ। তাই তো ৭ বছর ধরে প্রেমিককে সামনা-সামনি না দেখেই ভালোবেসে ফেলেছিলেন ৬৭ বছরের এক প্রেমিকা! সময়ে অসময়ে টাকা দিয়ে সাহায্য করেছেন সেই প্রেমিককে। কিন্তু এভাবে যে ঠকতে হবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি ওই বৃদ্ধা। প্রেমের ফাঁদে পা দিয়ে খোয়ালেন প্রায় ৪ কোটি টাকা! প্রতারণার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে।
জানা গেছে, ২০১৭ সালে ফেসবুকে এক যুবকের সঙ্গে পরিচয় হয় ওই বৃদ্ধার। তখন ওই যুবক নিজেকে আমেরিকার শিল্পপতি বলে পরিচয় দিয়েছিলেন। তার প্রোফাইল থেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছিল। যুবকের ছবি দেখে মনে ধরে বৃদ্ধার। ধীরে ধীরে দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। এরপর বন্ধুত্ব গাঢ় হতেই অনলাইনে ওই বৃদ্ধাকে প্রেম নিবেদন করেন অভিযুক্ত যুবক। কোনও কিছু না দেখেই প্রস্তাবে হ্যাঁ বলে দেন বৃদ্ধা। অনলাইনের দুজনের সম্পর্ক গভীর হয়।
অভিযোগ, তারপরই ধীরে ধীরে টাকা চাওয়া শুরু করেন অভিযুক্ত যুবক। গত ৭ বছরে মোট ৩০৬ বার প্রেমিককে টাকা পাঠান ওই বৃদ্ধা। এই অর্থ জোগাতে কখনও তিনি ব্যাংক থেকে লোন নেন কখনও আবার আত্মীয়দের থেকে ধার করেন।
এভাবেই চলছিল দিনের পর দিন। কিন্তু সম্প্রতি ওই বৃদ্ধা বুঝতে পারেন তিনি প্রতারিত হচ্ছেন। সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা পুলিশকে জানিয়ে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অন্য ছবি দিয়ে রেখেছিল অভিযুক্ত যুবক। ৫০টি ব্যাংক অ্যাকাউন্ট তার। যার এক একটিতে এক এক সময়ে টাকা পাঠিয়েছিলেন বৃদ্ধা। কিন্তু এতদিনে কেন একবারও দেখা করলেন না প্রেমিকের সঙ্গে? উত্তরে তদন্তকারীদের তিনি জানান, মন থেকে ভালোবেসেছিলাম। তাই প্রেমিককে চোখে দেখার ইচ্ছা হয়নি সেভাবে। দেখা হলেই প্রণয়ের আকর্ষণ কমে যেত।’ কিন্তু এর জেরেই বড় মূল্য চোকাতে হল বৃদ্ধাকে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd