1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
প্রকাশ্যে নায়িকাকে নির্মাতার চুমু, নেটদুনিয়া উত্তাল - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ্যে নায়িকাকে নির্মাতার চুমু, নেটদুনিয়া উত্তাল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৮২ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: মুক্তি অপেক্ষায় থাকা সিনেমার টিজার প্রকাশের অনুষ্ঠান। একদম ভরা মজলিস, পাখির চোখের মতো মঞ্চের দিকে সংবাদমাধ্যমের ক্যামেরা তাক করা। এ সময় যেন একটু বেশিই আহ্লাদি হয়ে পড়লেন পরিচালক। ফটোশুটে আগ-পিছ না ভেবেই মঞ্চে উপস্থিত নায়িকাকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বসলেন।
নেটমাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই ধেয়ে আসলো কটাক্ষ। যে নায়িকার সঙ্গে কাণ্ডটি ঘটেছে তার নাম মান্নারা চোপড়া। সম্পর্কে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার চাচাতো বোন হন তিনি। যিনি কাণ্ডটি ঘটিয়েছেন তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক এ এস রবি কুমার চৌধুরী।
শিগগিরই মুক্তি পাবে এই নির্মাতার তেলেগু সিনেমা ‘তিরাগাবাদারা সামি’ ছবিটি। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মান্নারাকে। তবে সাংবাদিকের সামনে এমন কাণ্ড ঘটায় স্বভাবতই অস্বস্তিতে পড়েন নায়িকা। যা তার অভিব্যক্তিতেই প্রকাশ পাচ্ছিল। পরিচালকের এমন কাণ্ডে খেপেছে নেটপাড়া। কারও কারও মতে, ক্যামেরার সামনে এমনটা করা পরিচালকের মোটেই উচিত হয়নি। কেউ বলছেন, নায়িকার এক্সপ্রেশন বুঝিয়ে দিচ্ছে তার আপত্তির কথা। অবশ্য বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি মান্নারা। প্রসঙ্গত, তেলেগু ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় নাম রবি কুমার। ক্যারিয়ারে প্রচুর হিট ছবি দিয়েছেন তিনি। অন্যদিকে, সিনেমায় সদ্য পা রেখেছেন প্রিয়াঙ্কার বোন মান্নারা। ইতোমধ্যে বেশ কিছু হিন্দি, তামিল ও তেলেগু ছবিতে কাজ করে ফেলেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd