1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাইকগাছায় অনলাইন জুয়া: পুলিশের অভিযান অব্যহত - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

পাইকগাছায় অনলাইন জুয়া: পুলিশের অভিযান অব্যহত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৮০ সংবাদটি পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় অনলাইন জুয়ার বিস্তার রোধে পুলিশ ধারাবাহিক অভিযান অব্যহত রয়েছে। গত এক মাসে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সাতজন অনলাইন জুয়ার এজেন্টকে আটক করা হযেছে। কয়েক মাস ধরে এলাকায় অনলাইন জুয়ার বিস্তার বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলার অবনতি ঘটছিল। এ পরিস্থিতি মোকাবিলায় পাইকগাছা ও কয়রা থানা পুলিশ এপ্রিল মাস থেকে জোরালো অভিযান শুরু করে।
অনলাইন জুয়ার এজেন্টদের আটক করায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত মাসের অভিযানে আটককৃতরা হলেন, কয়রা উপজেলার পাটনিখালী গ্রামের মোস্তফা বিশ্বাসের ছেলে মোঃ ইউনুস আলীকে (২৮) ৪ এপ্রিল পাইকগাছার আলমতলার তার নানা বাড়ি থেকে আটক ও একই এলাকা থেকে ফরিদ উদ্দীনের ছেলে মোঃ ফয়সাল আহম্মেদ (২৬) আটক করা হয়।
১৮ এপ্রিল গজালিয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে নাজমুল ইসলাম বাবু (২১) নিজ বাড়ি থেকে আটক হন। ২০ এপ্রিল হরিদাসকাটি গ্রামের শেখ হাসান উল্লাহর ছেলে শেখ আক্তারুজ্জামান জনি (২৮)। ২২ এপ্রিল কমলাপুর গ্রামের সালাম সানার ছেলে মোঃ রায়হান সানা (৩২) তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয়।
২৮ এপ্রিল পৌরসভার ১নং ওয়ার্ডের আসাদুল ইসলামের ছেলে মোঃ আবির হোসেন (২৩) নিজ বাড়ি থেকে আটক করা হয়। সর্বশেষ, গজালিয়া গ্রামের রুহুল কুদ্দুস সরদারের ছেলে মোঃ আরাফাত হোসেন স্বপ্নীল (৩২) তাকে ১ মে চারাবটতলা নামক স্থান থেকে স্থানীয় জনতা ধরে পুলিশের হাতে সোপর্দ করে।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন বলেন, অনলাইন জুয়ায় জড়িত হয়ে অনেক পরিবার নিঃস্ব হচ্ছে, এমনকি আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে। অনলাইন জুয়া বন্ধ করা না গেলে অপরাধ প্রবণতা ও সামাজিক অবক্ষয় আরও ভয়াবহ আকার ধারণ করবে। আটককৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যা পরীক্ষার জন্য সিআইডি ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd