1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নুসরাতকে ভুলে নতুন প্রেমে নিখিল? - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

নুসরাতকে ভুলে নতুন প্রেমে নিখিল?

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৮৫ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: টলিউড পাড়ায় বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে ব্যবসায়ী নিখিল জৈনকে নিয়ে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানের ‘বেবি বাম্প’ প্রকাশ পাওয়ার পর থেকেই আলোচনায় এই অভিনেত্রীর সাবেক স্বামী।
গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই জানতে চাইছে কে তার সম্ভাব্য সন্তানের পিতা। চলমান ওই বিতর্কের মাঝেই এবার আলোচনায় উঠে এসেছে নুসরাতের সাবেক স্বামী নিখিলের নাম। গুঞ্জন উঠেছে নুসরাতকে ভুলে এবার নতুন প্রেমে মজেছেন নিখিল।
সাম্প্রতিক সময়ে নিখিলের এক ইনস্টাগ্রাম পোস্টের কারণে আবারও আলোচনায় এসেছে তার নাম। আগে থেকেই টলিউডে গুঞ্জন ছিল অভিনেত্রী ত্রিধা চৌধুরীর সঙ্গে তার ‘বন্ধুত্ব’ সম্পর্ক শুধু বন্ধু পর্যন্তই সীমাবদ্ধ নয়। সেই গুঞ্জনে নতুন করে ঘি ঢাললেন নিখিল নিজেই তার ইনস্টাগ্রামে।
শনিবার ভোর রাতে তিনি একটি স্টোরি দিয়েছেন নিজের ইনস্টাগ্রামে। যেখানে লেখা, “সোনা, তুমি যদি আমার সঙ্গে ভাল ব্যবহার করো, আমি তোমায় সব দিয়ে দেব। এর আগের বার প্রাক্তনের সঙ্গে বিচ্ছেদের পরে আমার মনে হয়েছিল, আর কোনও দিন চেষ্টাই করব না। কিন্তু তারপর তোমার সঙ্গে দেখা হল, এ রকম আগে কোনও দিন অনুভব করিনি। আমার কাছে এসো, তোমায় সমস্ত ভালবাসা দেব।”
সেই স্টোরির পিছেনে শোনা যাচ্ছিল আমেরিকান গায়ক ট্রেভর ড্যানিয়েলের বিখ্যাত গান ‘ফলিং’। সাথে সেই গানের কয়েকটি লাইন ফুটে উঠছে নিখিলের ছবির ওপর। তার এই বার্তা কি তবে নতুন করে প্রেমে পড়ার?

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd