1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নবীজির (সা.) শেখানো অশেষ কল্যাণের দোয়া - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

নবীজির (সা.) শেখানো অশেষ কল্যাণের দোয়া

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ১৪২ সংবাদটি পড়া হয়েছে

নক্ষত্র ডেস্ক: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ পড়ার পর, চারটি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে ১. জাহান্নামের আজাব থেকে, ২. কবরের আজাব থেকে, ৩. জন্ম-মৃত্যুর ফিতনা থেকে এবং ৪. দাজ্জালের ফিতনা থেকে। (মুসলিম ৫৮৮)
কবর ও জাহান্নামের আজাব, জীবন, মৃত্যু ও দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনার দোয়া-
اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ
উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নি আ‘ঊযু বিকা মিন ‘আযা-বিল ক্বাবরি ওয়া মিন ‘আযা-বি জাহান্নামা, ওয়া মিন ফিতনাতিল মাহ্ইয়া ওয়াল মামা-তি, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল।
ভাবানুবাদ: হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কবরের আজাব থেকে, জাহান্নামের আজাব থেকে, জীবন-মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহ দাজ্জালের ফিতনার অনিষ্টতা থেকে।
নফল ও সুন্নত নামাজের শেষ বৈঠকে তাশাহুদের পর, দরুদ ও দোয়ায়ে মাসুরার আগে, সময় থাকলে, ইচ্ছা হলে পড়তে পারি। অভিজ্ঞ আলিমরা ফরজ নামাজে অতিরিক্ত দোয়া পড়তে নিরুৎসাহিত করেন।
নবীজি ফরজ নামাজে অতিরিক্ত কিছু পড়েননি বলেই জানি। তার মানে এই নয়, ফরজ নামাজে এই দোয়া পড়া যাবে না।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd