1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নকল সার অনুসন্ধানে হামলা সাতক্ষীরায় সাংবাদিকদের মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

নকল সার অনুসন্ধানে হামলা সাতক্ষীরায় সাংবাদিকদের মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৪৭ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ নিজস্ব প্রতিনিধি সাতক্ষীরা : নকল ও ভেজাল সার সিন্ডিকেটের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম। এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন প্রথম আলোর কল্যাণ ব্যানার্জী, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, এটিএন বাংলার কামরুজ্জামান, আরটিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক ও বাংলাভিশনের আসাদুজ্জামান আসাদ, এনটিভির এস এম জিন্নাহ, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, ডিবিসির বেলাল হোসেন, স্টার নিউজের গাজী ফারহাদসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
বক্তারা অভিযোগ করেন, আশাশুনি উপজেলার বুধহাটা ও কুল্যা এলাকায় অবৈধভাবে অন্তত ২৬টির বেশি নকল ও ভেজাল সারের গুদাম গড়ে তুলেছেন কুল্যা ইউনিয়নের ইউপি সদস্য মাজেদ গাজী। তার স্ত্রী ও দুই পুত্রের নামে বাংলাদেশ সার উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও বিসিআইসির পাঁচটি লাইসেন্স ব্যবহার করে দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট পরিচালিত হচ্ছে।
নকল সার সংক্রান্ত অনুসন্ধান চালাতে গেলে সাংবাদিক আকরামুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তার ব্যবহৃত ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধনে আরও বলা হয়, শুধু ভেজাল সার বাজারজাতকরণই নয়, সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করা হচ্ছে। অভিযোগ রয়েছে, স্থানীয় কৃষি বিভাগের একটি অংশ সরাসরি এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত। আশাশুনি উপজেলার কৃষি কর্মকর্তা ওই এলাকায় ভেজাল সার বাণিজ্য নিয়ন্ত্রণ করছেন বলেও অভিযোগ ওঠে।
গত ১৫ জানুয়ারি সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কৃষি বিভাগ কিংবা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে কৃষকরা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন বলে দাবি করেন বক্তারা।
মানববন্ধন থেকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলা হয়, এই সময়ের মধ্যে হামলাকারী মাজেদ গাজী ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং নকল সার সিন্ডিকেটের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হলে জেলার সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd