1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:: “প্রতিবন্ধী অন্তর্ভূক্তিমূলক সমাজ গড়ি সামাজিক অগ্রগতি ত্বরান্তিত করি” এই স্লোগানকে সামনে রেখে দেবহাটায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় দেবহাটা উপজেলা পরিষদে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা মডেল মসজিদ (ইমাম প্রশিক্ষণ কেন্দ্র) উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম। বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার, ইয়ুথ ডেভেলপমেন্ট অফিসার তাহমির রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, পরিসংখ্যান কর্মকর্তা সিদরাতুল মুনতাহা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলে প্রধান শিক্ষক মদন মোহন পাল ও যুব উন্নয়ন কর্মকর্তা মঈনুল হাসান। এছাড়া দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ও জ্যোৎস্না বালা সহ উপজেলার প্রতিবন্ধী ও তাদের অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd