1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার সাঁপমারা খালের ব্রীজগুলো ভাঙ্গনের কবলে, দ্রুত সংষ্কারের প্রয়োজন - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

দেবহাটার সাঁপমারা খালের ব্রীজগুলো ভাঙ্গনের কবলে, দ্রুত সংষ্কারের প্রয়োজন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৯৬ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা: দেবহাটায় উপজেলার বহুল পরিচিত এবং অত্রি প্রয়োজনীয় একটি খাল হলো সাঁপমারা খাল। এই খালের জোয়ার ভাটার কারনে হাজারো মানুষ তাদের জীবিকা নির্বাহ করে আসছে। খালের পাশ দিয়ে বয়ে যাওয়া পানির কারনে মৎস্য ঘেরসহ বিভিন্ন মানুষ তাদের জীবিকা নির্বাহ করে। এই খালের পানির চাপে ভাঙতে বসেছে সখিপুর-পারুলিয়ার মধ্যে সংযোগ লাগানো বিভিন্ন ব্রীজগুলো। আর গত কয়েন দিনের বর্ষনের ফলে ব্রীজগুলোর পার্শ্ববর্তী মাটি সরে যাওয়ার কারনে আরো বেশী হুমকির মধ্যে পড়েছে ঐ এলাকায় বসবাসরত ও চলাচলকারী কয়েক হাজার মানুষ। সরেজমিনে দেখা যায়, উপজেলার সখিপুর বাজার সংলগ্ন পারুলিয়া ও সখিপুর সীমান্তবর্তী সাঁপমারা খালের উপর নির্মিত সখিপুর বাজার ব্রীজটিসহ পারুলিয়া ফুটবল মাঠের পাশের ব্রীজ ও খেজুরবাড়িয়া স্কুলের পাশের ব্রীজটি অত্যন্ত ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই ব্রীজগুলো জোয়ারের অতিরিক্ত পানির চাপে এখন ভাঙতে বসার কারনে এই এলাকার মানুষেরা এখন হুমকিতে রয়েছে। তার মধ্যে গত কয়েকদিনের অবিরাম বর্ষনের ফলে ব্রীজগুলো সংযোগস্থলের পাশের মাটি খালের মধ্যে চলে যাওয়ার কারনে ব্রীজগুলো আরো বেশী হুমকির মধ্যে পড়েছে। সাধারন মানুষের দাবী এই ব্রীজগুলো গত বছর থেকে ভাঙ্গনের কবলে কিন্ত এক বছর অতিবাহিত হলেও কেউ এই ব্রীজগুলো নিয়ে চিন্তা করেনা। এলাকাবাসী জানান, এই সাপমারা মরা খালটি গত অর্থ বছরে বর্তমান সরকারের খাল খনন কর্মসুচীর আওতায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে ১৯ কোটি টাকা ব্যয়ে খনন করে মরা খালটি পূন:জীবিত করা হয়েছিল খালটি। এতে কয়েক হাজার মৎস্য ঘেরসহ কয়েক লক্ষ মানুষ উপকৃত হয়েছিল। খালটি জীবন ফিরে পাওয়ায় এখন বৃদ্ধি পেয়েছে স্রোত। যার কারনে খাল হয়ে গেছে বড় আর ব্রীজগুলো হয়ে গেছে ছোট। ফলে ব্রীজগুলো এখন ভাঙ্গনের কবলে। এ স্রোতে খালের উপর নির্মিত প্রায় প্রতিটি ব্রীজ কমবেশি হুমকির মুখে। এ সব ব্রীজগুলো পুনরায় নির্মান করা প্রয়োজন বলে মনে করে এলাকাবাসী। এ বিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার জানান, তিনি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এবং যাতে দ্রুত সংষ্কার করা হয় তার ব্যবস্থা গ্রহন করবেন। দেবহাটা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, খালগুলো সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং স্থানীয়ভাবে কাজ করার জন্য উদ্যোগ গ্রহন করা হয়েছে। দেবহাটা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সেলিম রেজা জানান, খালগুলোর সংযোগস্থলের পার্শ্ববর্তী মাটি যাতে দেয়া যায় সেবিষয়ে তিনি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের সাথে কথা বলেছেন। অতি দ্রুত এগুলো সংষ্কার করা হবে। এলাকাবাসী যাতে অতি দ্রুত ব্রীজগুলো সংষ্কার করার উদ্যোগ গ্রহন করা হয় সেবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd