1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১২ সংবাদটি পড়া হয়েছে

মোমিনুর রহমান:দেবহাটার হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন অভিযোগ উঠেছে জামিলা খাতুন দিং এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৮ টার দিকে হাদিপুর এলাকায়।
ভুক্তভোগী জমির পৈত্রিক দাবিদার হাদিপুর গ্রামের শেখ মুজিবর রহমানের পুত্র আসাদুর রহমান রব জানান, হাদিপুর মৌজায় ৪৫৩ খতিয়ানের এসএ ১৫৮৭, ১৫৮৮,১৫৯০ দাগের বিআরএস ৯৮৫ খতিয়ানের ২৩৯১, ২৩৯৫, ২৩৯৭ দাগের মধ্যে ৮১.৫০ শতক জমি আমার পিতার শেখ মুজিবুর রহমান ১৯৬১ /৬২ সালে ২৬৯৩ নম্বর মামলার মাধ্যমে নিলাম খরিদ মুলে মালিকানা প্রাপ্ত হন। সেই থেকে আমরা ভোগ দখল করে আসছি।
কিন্তুএই সম্পত্তিতে নজর পড়ে মৃত শেখ সুন্দর আলীর ওয়ারেশ গনের। তারা ২০১৩ সালে ৩৯/১৩ নম্বর এসএ সংশোধনী মামলা করলে ২১/০ ১/ ২০১৯ সালে একটি একতরফা রায় পান। পরবর্তীতে ৩২/১৯ এবং ৩০৫৮/২০২৫ নম্বর মামলায় মহামান্য হাইকোর্টের সিভিল রিভিশনে সকল মামলার রায় স্থগিত করেন।
এর পরেও থেমে নেই জামিলা খাতুন দিংসহ অন্যান্য ওয়ারেশ গন। তারা মহামান্য হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ২১১৮/ ২০২৫ এ ১৪৫ কাঃবিঃ ধারায় ধান রোপনের অনুমতি প্রার্থনা করলে উক্ত আদালত বিষয়টি ২৯/৪/২৬ শুনানির দিন ধার্য করেন। এরই মধ্যে রবি বার (১লা মার্চ ২০২৬) সকাল ৮টার দিকে আদালতের নির্দেশেকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোরপূর্বক দখল করে ধান রোপন করেন তারা।
এসময় উপস্থিত জামিলা দিং সহ ধান রোপন কারীগন বলেন, আমরা আদালতে ধান রোপনের অনুমতি চেয়েছি তাই ধান রোপন করেছি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd