1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা বিএনপির সদস্য নবায়ন উদ্বোধন করেন-জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

দেবহাটা বিএনপির সদস্য নবায়ন উদ্বোধন করেন-জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

মোমিনুর রহমান:দেবহাটা উপজেলা বিএনপির সদস্য নবায়ন উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেবহাটা উপজেলা বিএনপির আয়োজনে ১৩ মে মঙ্গলবার বিকাল ৫ টায় পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে সদস্য নবায়ন উদ্বোধন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আক্তারুল ইসলাম এর সভাপতিত্বে দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্নআহবায়ক তাসকিন আহমেদ চিতশী,যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান। আরোও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, বিএনপি নেতা ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা উপজেলা বিএনপির ৫ টি ইউনিয়নের সার্চ কমিটির সদস্যরা যথাক্রমে সাংবাদিক আবু তালেব মোল্ল্যা,মোকলেছুর রহমান মুকুল, শহিদুল ইসলাম জাকির হোসেন, মাসুম বিল্লাহ, কামাল হোসেন, হাসান সরাফী, আলতাফ হোসেন, রফিকুল ইসলাম মন্টু, হাবিবুর রহমান মাসুম,এ্যাড: জাহাঙ্গীর কবির বাবু, রুহুল কুদ্দুছ খোকন, অহিদুল ইসলাম, সুমন পারভেজ, মোকলেছুর রহমান, এবাদুল ইসলাম, শওকত আলী গাজী ও রুহুল আমিন। এসময় আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান, যুগ্নআহবায়ক আহছানউল্লাহ ডালিম, উপজেলা কৃষক দলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা তাঁতী দলের আহবায়ক হিরন কুমার মন্ডল সহ বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, যাহারা আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের সময়ে তাদের সাথে থেকে সুফল ভোগী, বিএনপির ক্ষতিকারক, আওয়ামী লীগের পক্ষে ভোট করা, আওয়ামী লীগের মিটিং, মিছিলে অংশ গ্রহণ করেছে তাদেরকে সদস্য করা যাবে না। অতিথিরা আরও বলেন, প্রতিটি উপজেলায় সচ্ছ ভাবে প্রথমে ওয়ার্ড পর্যায়ে তারপর ইউনিয়ন ও পরে উপজেলা পর্যায়ে ভোটের বা সমর্থনের মাধ্যমে সচ্ছ ও নিরপেক্ষ কমিটি গঠন করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd