1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দুর্ঘটনায় দক্ষিণীর জনপ্রিয় নায়িকার মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

দুর্ঘটনায় দক্ষিণীর জনপ্রিয় নায়িকার মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৮২ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: তেলেগু ভাষার জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী গায়ত্রী ওরফে ডলি ডি ক্রুজ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। দেশটির হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় এটি ঘটে। টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, গত ১৯ মার্চ এ দুর্ঘটনাটি ঘটে। অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ২৬ বছর। এ নায়িকা ‘ম্যাডাম স্যার ম্যাডাম আন্থে’ ওয়েব সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন। জানা যায়, শুক্রবার (১৯ মার্চ) দোল খেলে বন্ধু রাঠোরের সঙ্গে বাড়ি ফিরছিলেন গায়ত্রী। অভিনেত্রীর বন্ধুই গাড়ি চালাচ্ছিলেন। হায়দরাবাদের গাচিবৌলি অঞ্চলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গায়ত্রীকে মৃত ঘোষণা করা হয়। তার বন্ধুকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। এ ছাড়া দুর্ঘটনায় ৩৮ বছর বয়সী এক পথচারী নারী মারা গেছেন।গায়ত্রীর মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক নেমে এসেছে। অনেক তারকা এই মর্মান্তিক ঘটনায় সমবেদনা জ্ঞাপন করেছেন।গায়ত্রীর আসল নাম ডলি ডি ক্রুজ। অভিনয়ের পাশাপাশি ইউটিউবার হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। তার চ্যানেলের নাম জলসা রায়ুডু।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd