1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তিন বছরের মেয়েকে ভালুকের খাঁচায় ছুড়ে ফেললেন মা, অতঃপরৃ ভিডিও ভাইরাল - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

তিন বছরের মেয়েকে ভালুকের খাঁচায় ছুড়ে ফেললেন মা, অতঃপরৃ ভিডিও ভাইরাল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭৬ সংবাদটি পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: খাঁচায় এদিক-ওদিক পাঁয়চারি করছে ভালুক। ঠিক সেই সময় ভালুকটির মুখের সামনে হঠাৎ নিজের তিন-বছরের কন্যাশিশুকে ছুঁড়ে ফেলেন এক নারী। কেউ বুঝে ওঠার আগেই ওই নারী সেখান থেকে সরে পড়ার চেষ্টা করলেও তাকে আটক করে চিড়িয়াখা কর্তৃপক্ষ। এর মধ্যেই ভালুকের খাঁচায় শিশুর কান্নার আওয়াজে তখন হইহই পড়ে যায় চিড়িয়াখানায়।
শিশুটি খাঁচার মধ্যে আছড়ে পড়তেই তাকে দেখে ছুটে আসে ভালুক। কিন্তু এটি শিশুর ওপর কোনও হামলা না করে শুধু গন্ধ শুঁকেই সেখান থেকে সরে যায়। এরপরই নিরাপত্তারক্ষীরা শিশুটিকে দ্রæত উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে উজবেকিস্তানের তাসখান্দের একটি চিড়িয়াখানায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই নারী হঠাৎই তার বাচ্চাটিকে ভালুকের খাঁচায় ১৬ ফুট গভীর গর্তে ফেলে দেন। অসহায়ের মতো তারা বিষয়টি দেখছিলেন। ততক্ষণে চারপাশে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। খবর পেয়েই চিড়িয়াখানার কর্মীরা ছুটে আসেন এবং ভালুকটিকে খাবারের লোভ দেখিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।
জানা গেছে, ওই নারীকে তাৎক্ষণিক আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। এ ঘটনায় তার ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে। পুলিশ জানিয়েছে, শিশুটির মাথায় গুরুতর আঘাত লেগেছে। সূত্র: ডেইলি মেইল

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd