1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

তালায় বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৭৮ সংবাদটি পড়া হয়েছে

এসএম আজিজুর রহমান রাজু,তালা: সাতক্ষীরার তালায় সমাজ ভিত্তিক সংগঠন বিকিরণ কর্তৃক খেশরা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকালে খেশরার দক্ষিণ শাহাজাতপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গেন এ সম্মাননা প্রদান করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারী খেশরা ইউনিয়নের ৫৪ জনকে সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে যুদ্ধচলাকালীন শহীদ ১ জন, স্বাধীনতা পরবর্তী মরণোত্তর ২০ জনকে এবং বর্তমান জীবিত ৩৩ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিকিরণের চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শেখ আব্দুল খালেক হিরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্হিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিকিরণের সেক্রেটারী শেখ তানভীর ইসলাম তমালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্হিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দীন। সম্মনিত অতিথি হিসেব উপস্হিত ছিলেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এম ফজলুল হক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমদ বাপি প্রমুখ। এছাড়া ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠান উপস্হিত ছিলেন।
উল্লেখ্য, আলোকিত সমাজ র্নিমাণের লক্ষ্যে প্রান্তিক মানুষের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ব্রত নিয়ে ‘বিকিরণ’ কাজ করে যাচ্ছে। আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্য, সাহিত্য সাংস্কৃতিক পরিবেশ উন্নয়নের স্্েরাত ধারায় সম্পৃক্ত করতে বিকিরণে সবসময় সচেষ্ট রয়েছে। বিকিরণের মূল লক্ষ উন্নত, সমৃদ্ধ ও স্বনির্ভর গ্রাম প্রতিষ্ঠা করা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd