1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় বখাটের খপ্পড়ে পড়ে দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰সাতক্ষীরাতে দলিল লেখকের ভুলে নিঃস্ব কৃষক: দায় নেবে কে?📰বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান📰সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা📰৮০ শতাংশ মাদক ও সন্ত্রাসমুক্ত সাতক্ষীরা: অপরাধীদের আতঙ্কের নাম পুলিশ সুপার📰দেবহাটা ধোপাডাঙ্গায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে ১০ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই📰দেবহাটা হাদিপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান রোপন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা📰কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মাহে রামজানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত📰তরমুজ চাষে ব্যস্ত কয়রা উপকূলের চাষিরা📰সাতক্ষীরায় হাবিবুল ইসলাম হাবিবকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি📰র‌্যাব-৬ এর অভিযানে দেবহাটায় বিপুল মাদক জব্দ, তিন মাদক কারবারি গ্রেফতার

তালায় বখাটের খপ্পড়ে পড়ে দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

তালা প্রতিনিধি: বখাটে প্রেমিকের প্রতারণার শিকার হয়ে সাতক্ষীরার তালায় দশম শ্রেণির এক ছাত্রী গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এঘটনায় প্রতারক প্রেমিক তাফসির গাজীর বিরুদ্ধে মামলা হয়েছে। বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে গত বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় তালার হরিহরনগর গ্রামে।
জানাগেছে, উপজেলার হরিহরনগর গ্রামের বিল্লাল গোলদার’র মেয়ে দশম শ্রেণির ছাত্রী সাইমা আক্তার জ্যোতি (১৫) এর সাথে পাশর্^বর্তী শাহাপুর গ্রামের সাইফুল গাজী’র ছেলে তাফসির গাজী (১৭) এর প্রেমের সম্পর্ক ছিল।
সম্প্রতি তাফসির গাজী প্রেমিকা জ্যোতিকে নিয়ে খুলনায় বেড়াতে নিয়ে যায়। সেখানে যেয়ে নগদ টাকা ও স্বর্নালংকার হাতিয়ে নিতে ব্যর্থ হয়ে বখাটে তাফসির গাজী এক বান্ধবীর বাসায় জ্যোতিকে রেখে সটকে পড়ে। পরবর্তীতে নিরুপায় হয়ে বিষয়টি জ্যোতি তার আত্মীয়-স্বজনদের জানান। একপর্যায়ে পরিবারের লোকজন গত মঙ্গলবার জ্যোতিকে খুলনা থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
তালা থানার ওসি মো. শাহিনুর রহমান জানান, খুলনা থেকে জ্যোতিকে বাড়িতে ফিরিয়ে আনার পরদিন বুধবার সন্ধ্যায় ক্ষোভে, অভিমানে নিজ ঘরের মধ্যে গলাই ফাঁস দেয়। বিষয়টি বাড়ির লোকজন জানতে পেরে তাকে তালা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আত্মহত্যার আগে জ্যোতি একটি চিরকুটে বিভিন্ন ঘটনার বিষয় লিখে গেছে।
এঘটনায় জ্যোতির পিতা বিল্লাল গোলদার বাদী হয়ে তালা থানায় বখাটে তাফসির গাজীসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd